Advertisement

Shukra Shani Pratiyuti Drishti Yog: ২১ অগাস্ট শুক্র ও শনি বানাচ্ছে প্রতিযুতি যোগ, ৪ রাশির বিপুল অর্থলাভ, ভাগ্য খুলবে

২১ অগাস্ট শুক্র ও শনির প্রতিযুতি যোগ তৈরি হচ্ছে। যার ফলে প্রচুর টাকা পাবে ৪ রাশি। ভাগ্য এবার সঙ্গে থাকবে।

শুক্র ও শনির প্রতিযুতি যোগশুক্র ও শনির প্রতিযুতি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 6:17 PM IST
  • ২১ অগাস্ট শুক্র ও শনির প্রতিযুতি যোগ তৈরি হচ্ছে
  • যার ফলে প্রচুর টাকা পাবে ৪ রাশি
  • ভাগ্য এবার সঙ্গে থাকবে

বৈদিক জ্যোতিষ মতে, শুক্র হল ধন, সুখ এবং বৈভবের কারক। আর শনি হল কর্ম ও ন্যায়ের কারক। এই দুই গ্রহ খুব শীঘ্রই বিশেষ স্থিতিতে আসছে। আরও নির্দিষ্ট করে বললে, ২১ অগাস্ট ২০২৬ সন্ধে ৬টা ১০ মিনিটে শুক্র এবং শনি একে অপরের ১৮০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে প্রতিযুতি যোগ। এই অতি শক্তিশালী যোগ ৪ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। কেরিয়ারে নতুন রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি নিশ্চিত। টাকা পয়সার টেনশন শেষ হবে। ভাগ্য খুলবে।

তাই ঝটপট এই ৪ রাশির সম্পর্কে জেনে নিন, যাঁদের জন্য সময়টা খুব ভাল কাটবে। 

মেষ রাশি
প্রতিযুতি যোগ তৈরি হচ্ছে। আর এই যোগ অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে মেষ রাশির জীবনে। এই সময় কেরিয়ারে এগিয়ে যাবেন। চাকরিতে প্রোমোশন হবে। পুরনো বিনিয়োগে দারুণ লাভ হবে। এই সময় প্রেমের সম্পর্কে এগিয়ে যাবেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। পাশাপাশি টাকার অভাব মিটবে। অতি শুভ সময় শুরু হবে। 

কর্কট রাশি
শুক্র ও শনির যোগ কর্কট রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। এই বিশেষ যোগে চাকরিতে উন্নতি হবে। সেই সঙ্গে আর্থিক স্থিতি বদলে যাবে। টাকার অভাব মিটবে। সেই সঙ্গে মিটে যাবে বহু সমস্যা। অনেক দিন ধরে যাঁরা সমস্যায় ছিলেন, তাঁরা বেরিয়ে আসতে পারবেন। পরিবারে জটিলতা কেটে যাবে। সবাই মিলেমিশে দিন কাটাতে পারবেন। 

সিংহ রাশি
শুক্র এবং শনির যোগ আয় বাড়াবে সিংহ রাশির। এই সময় টাকার অভাব মিটে যাবে। হুট করে পেতে যেতে পারেন প্রচুর ধন। প্রচুর ইনকাম বাড়বে। এই সময় পার্টনারশিপের ব্যবসা বড় হবে। নতুন বিনিয়োগ আসতে পারে। শুধু তাই নয়, বিদেশে পড়তে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া এই সময় পরিবারের সঙ্গে সেরা সময় কাটানো যাবে। 

মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা প্রতিযুতি যোগে সেরা সময় কাটাতে পারবেন। গোল্ডেন টাইম শুরু হবে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। শুধু তাই নয়, আটকে থাকা কাজও হয়ে যাবে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস। টাকার অভাব মিটে যাবে। 

Advertisement

এছাড়া পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শেষ হবে ঝামেলা। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।   
 
 

 

Read more!
Advertisement
Advertisement