
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, শুক্রকে ধন-সম্পদ, ঐশ্বর্য, প্রেম, সৌন্দর্য ও ভোগবিলাসের কারক গ্রহ বলে মনে করা হয়। এটি অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ। আর এই শুক্রই ৩০ অক্টোবর তুলা রাশিতে উদিত হবেন। যার ফলে ৫ রাশির ভাগ্য ফিরবে। মিটবে বহু সমস্যা। জীবনে সুখ ও স্বাচ্ছন্দ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে জটিলতা মুক্তি হবে। টাকার অভাব কাটবে। গোল্ডেন টাইম হবে শুরু।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশি এই সময়টা খুবই ভাল কাটাবে। সেই লিস্টে নিজের রাশির নাম রয়েছে কি না দেখে নিন।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা খুবই ভাল কাটবে। গোল্ডেন টাইম শুরু। চাকরিতে দায়িত্ব বাড়বে। এই সময় পুরস্কার পেতে পারেন। শুধু তাই নয়, ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পাবেন। প্ল্যানিং করতে পারবেন। সেই সঙ্গে জীবনের জটিলতা মিটে যাবে। জীবনে রাস্তায় এগিয়ে যাবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
বৃষ রাশি
শুক্র উদিত হতে চলেছেন। সোনার সময় আসছে। এই রাশির জীবনে জটিলতা দূর হবে। অনেক আটকে থাকা কাজ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যাঁদের টাকা বকেয়া ছিল, তাঁরা পেয়ে যাবেন। জীবনে সুখ ও স্বাচ্ছন্দ ফিরবে। সেই সঙ্গে অনেক দিন ধরে আটকে থাকা কাজও সেরে ফেলবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
কর্কট রাশি
আপনার কি আর্থিক অবস্থা এখন ভাল নেই? তাহলে একটু অপেক্ষা করুন সুসময় আসতে চলেছে। আয় বাড়বে। টাকার অভাব মিটবে। যার ফলে ব্যয়ের মধ্যে ভারসাম্য করে ফেলতে পারবেন। এই সময় চাকরি ও ব্যবসায় পরিশ্রমের সুফল পাবেন। তাই দুশ্চিন্তা করবেন না। বরং অক্টোবরের শেষেই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃশ্চিক রাশি
শুক্র উদয়ে এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। মিটে যাবে অনেক জটিলতা। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে। গাড়ি বা বাড়ি কিনতে পারেন। সেই সঙ্গে পরিবারের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় কেটে যাবে আইনি সমস্যা। শুক্র উদয়ে সুস্থ থাকবেন। অনেক জটিলতা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।
মীন রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি এবার নিশ্চিত। পড়াশোনাতেও ভাল সময় আসবে। বিরাট জায়গায় পৌঁছে যাবেন। এই সময় জীবনে জটিলতা দূর হবে।
শুক্র উদয়ে পরিবারে ভাল সময় আসবে। মিটে যাবে অনেক সমস্যা। সুন্দরভাবে রিলেশনশিপ মেন্টেন করতে পারবেন।
মকর রাশি
কাজের জায়গায় এবার প্রোমোশন নিশ্চিত। সহকর্মীদের সঙ্গে সম্পর্কও ভাল থাকবে। ব্যবসা বড় হবে। নতুন পার্টনার পেতে পারেন। তিনি ব্যবসায় বিনিয়োগ করবেন। এছাড়া পরিবারে সুখ বজায় থাকবে। মিটে যাবে অনেক সমস্যা। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।