Advertisement

Shukra Uday 2026: ৩০ অক্টোবর শুক্র উদয়, রাজার হালে ৪ রাশি, জীবনে সুখের এন্ট্রি

শুক্র উদয় হচ্ছে ৩০ অক্টোবর। ৪ রাশির জীবনে সুসময় শুরু। সুখে সময় কাটাবেন। মিটে যাবে টাকার অভাবও। তাই বিস্তারিত জেনে নিন।

শুক্র উদয় ২০২৬শুক্র উদয় ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2026,
  • अपडेटेड 1:33 PM IST
  • শুক্র উদয় হচ্ছে ৩০ অক্টোবর
  • ৪ রাশির জীবনে সুসময় শুরু
  • সুখে সময় কাটাবেন

জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র অত্যন্ত প্রভাবশালী গ্রহ। এটি প্রেম, ঐশ্বর্য, ধন, সম্পদ, সুখ ও ভোগবিলাসের কারক গ্রহ। আর এই শক্তিশালী গ্রহটি ৩০ অক্টোবর তুলা রাশিতে উদিত হবে। যার জন্য শুক্র উদয়ে বিরাট উন্নতি হবে ৪ রাশির। এই সময় টাকার অভাব শেষ হয়ে যাবে। কাজের জায়াগায় সাফল্য পাবেন। জীবনে আসবে সুখ ও স্বাচ্ছন্দ। রাজার হালে জীবন কাটবে। 

এখন প্রশ্ন হল, সেই ভাগ্যবান ৪ রাশি কারা? তারই উত্তর রইল নিবন্ধটিতে। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন। 

মেষ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা শুক্র উদয়ে দারুণ সময় কাটাবেন। এই যোগে জীবনে সুখের এন্ট্রি হবে। দুঃখের দিন শেষ। রাজার হালে কাটবে দিন। টাকার অভাব থাকবে না। লোন থেকে মুক্তি মিলবে। এই সময় চাকরিতে উন্নতি পাকা। বড় জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। জীবনে সুখ আসবে। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। এই যোগে পরিবারে সকলে সুখ থাকবেন। কারও সঙ্গে বিবাদ থাকবে না। প্রেম জীবনেও সুখের সময় আসবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জন্যও শুক্র উদয় দারুণ সময় নিয়ে আসবে। রাজার মতো জীবন কাটবে। চাকরিতে উন্নতি এবার পাকা। টাকার অভাব মিটে যাবে। অহেতুক খরচ থেকে বাঁচতে পারবেন। শুধু তাই নয়, এই সময় বড়সড় সব জটিলতা এড়াতে পারবেন। আয়ের নতুন রাস্তা চোখের সামনে আসবে। এবার ব্যবসা বড় হবে। নতুন স্কিল শিখতে পারেন। তাই অহেতুক টেনশন করবেন না।

মকর রাশি
শুক্রের উদয়ে অত্যন্ত শুভ দিন কাটাতে পারবেন মকর রাশির জাতক ও জাতিকারা। এবার জীবনে বহু সমস্যার সমাধান হবে। সুখের গ্রহ শান্তি এনে দেবে। টাকা নিয়ে অভাব বোধ থেকে মুক্তি পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এছাড়া পরিবারে সুসময় আসবে। সকলের সঙ্গে ভাল থাকবে সম্পর্ক। তাই দারুণ সময় কাটানোর জন্য তৈরি থাকুন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement