Advertisement

Shukra Uday 2026: ৩০ অক্টোবর শুক্র উদয়, জীবনে সাফল্য ৪ রাশির, টাকার অভাব শেষ

৩০ অক্টোবর শুক্র উদয় হচ্ছে। তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে। জীবনে আসবে সাফল্য। টাকার অভাব মিটবে। চাকরি ও ব্যবসাতেও ভাল সময় আসছে। বিশদে জেনে নিন।

শুক্র উদয় ২০২৬শুক্র উদয় ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 8:29 AM IST
  • ৩০ অক্টোবর শুক্র উদয় হচ্ছে
  • তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে
  • জীবনে আসবে সাফল্য

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, শুক্র গ্রহ প্রেম, ধন, সুখ-সুবিধা এবং ঐশ্বর্যের কারক। আর যখন শুক্র অস্ত অবস্থা থেকে বেরিয়ে উদিত হয়, তখন অত্যন্ত শুভ প্রভাব পড়ে সব রাশির উপর। আর ৩০ অক্টোবর ২০২৬ শুক্র তুলা রাশিতে উদিত হতে চলেছে। জ্যোতিষ মতে, শুক্র উদয়ের ফলে সব রাশির উপরই প্রভাব পড়বে। যদিও সবথেকে বেশি লাভ হবে ৪ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের টাকার অভাব মিটে যাবে। ব্যবসা বড় হবে। চাকরিতে প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে জীবনে সাফল্য ধরা দেবে। ঝামেলা থেকে মিলবে মুক্তি। 

তাই ঝটপট জেনে নিন শুক্র উদয়ের ফলে কোন ৪ রাশির বিরাট উন্নতি হবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

মেষ রাশি
মাসের শেষে শুক্র উদয়। তাতে সেরার সেরা সময় কাটাতে পারবেন মেষ রাশির জাতক এবং জাতিকারা। জীবনে ধরা দেবে সুখ। এই সময় আর্থিক স্থিতি শুধরে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। শুক্র উদয়ে ভাগ্যও সঙ্গ দেবে। যার জন্য চাকরিতে উন্নতি হবে। এছাড়া ব্যবসাও বাড়বে। নয়া প্রোজেক্টে পেতে পারেন। এই সময় সাফল্য ধরা দেবে। তাই চিন্তার কিছু নেই। 

মিথুন রাশি
এই রাশির জন্যও শুক্র উদয়ের সময়টা দারুণ কাটবে। সাফল্য ধরা দেবে। নিজের ব্যক্তিত্ব ফুটে বেরিয়ে আসবে। ভাগ্য সঙ্গ দেবে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। টাকার অভাব থাকবে না। সেই সঙ্গে অনেক দিন ধরে চলা ঝামেলা থেকে মুক্তি পাবেন। চাকরিতে এবার উন্নতি হবে। ব্যবসাও বাড়বে। সেই সঙ্গে এখন বিনিয়োগ করলে পরে বিরাট লাভ হবে। 

কন্যা রাশি
শুক্র উদয়ে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। পরিবারে ঝামেলা ও অশান্তি মিটে যাবে। জীবনে আসবে সাফল্য। সেই সঙ্গে পরিশ্রমের ভাল ফল মিলবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব মিটবে। ব্যাঙ্কে ঢুকবে টাকা। এছাড়া কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। তাই সুসময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

তুলা রাশি
বুধের উদয়ে ভাগ্যের চাকা ঘুরবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের। নতুন অফার লেটার পেতে পারেন। চাকরিতে প্রোমোশন হতে পারে। ব্যবসা বাড়বে। মিটে যাবে টাকার অভাব। অনেক অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বহু জটিলতা থেকে মুক্তি পাবেন। সুখের সন্ধান পাবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

Read more!
Advertisement
Advertisement