
Shukraditya Rajyog 2026: রাতারাতি ভাগ্যবদল! বিরল রাজযোগে ৩ রাশির টার্নিং পয়েন্ট আসন্ন। জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য গ্রহকে (Sun Transit) সব গ্রহের রাজা ধরা হয়। এটি আত্মসম্মান, শক্তি এবং নেতৃত্বের প্রতীক। তাই সূর্যের অবস্থান পরিবর্তন মানেই ১২টি রাশির উপর বড় প্রভাব। বর্তমানে সূর্য মীন রাশিতে রয়েছে। ১৪ এপ্রিল এটি নিজের উচ্চস্থানে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। সেই সময় শুক্র গ্রহের সঙ্গে তার যুগলবন্দি তৈরি হবে। এই সূর্য-শুক্র সংযোগেই তৈরি হবে ‘শুক্রাদিত্য রাজযোগ’ (Shukraditya Rajyog)। জ্যোতিষ মতে এটি অত্যন্ত শুভ যোগ। ১৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই যোগ কার্যকর থাকবে। সব রাশির উপর প্রভাব পড়লেও ৩টি রাশি সবচেয়ে বেশি লাভবান হতে পারে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে পারে। ভাগ্য সহায় হবে। পরিবার বা সন্তান সংক্রান্ত ভাল খবর আসতে পারে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার বাধা কাটতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব বাড়তে পারে। নতুন সুযোগ আসবে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যে তেমন সমস্যা দেখা যাবে না। দাম্পত্য জীবনেও সুখ ও স্থিতি আসবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় উন্নতির দরজা খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি বা পদোন্নতি হতে পারে। যোগাযোগ দক্ষতা আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে। সামাজিক মর্যাদা বাড়বে। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। আটকে থাকা টাকা ফেরত মিলতে পারে। দীর্ঘদিনের লক্ষ্য পূরণের পথে এগোতে পারবেন। ব্যবসায়ীদের জন্য বড় চুক্তির সুযোগ আসতে পারে। তবে পড়ুয়াদের আরও মনোযোগী হতে হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জীবনে একাধিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পরিবারে আনন্দময় পরিবেশ থাকবে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়তে পারে। ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে উন্নতি, পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় ভাল লাভের ইঙ্গিত রয়েছে। উচ্চশিক্ষার ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক স্বচ্ছলতা বাড়বে। বিলাসিতার দিকেও আগ্রহ বাড়তে পারে। যাঁদের বিয়ে আটকে রয়েছে, তাঁদের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।