Advertisement

সপ্তমী থেকে Lucky 4 রাশিতে সদয় ধন ও রাজা গ্রহ, পড়ুন Sun Venus Money Horoscope

জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই রাশিতে অবস্থান করবে শুক্র ও সূর্য। তৈরি হতে চলেছে শুক্রাদিত্য রাজযোগ। জ্যোতিষ মতে, এই যোগ একাধিক রাশির জাতকের জন্য শুভ ফল নিয়ে আসবে।

সূর্য ও শুক্রের রাশিফল।সূর্য ও শুক্রের রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 8:48 PM IST
  • শুক্রাদিত্য রাজযোগে লাকি ৪ রাশি।
  • কেরিয়ারে লাভ ও নতুন সুযোগ।

বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছেন শুক্রদেব।  আগামী ১৭ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবেন সূর্য। সূর্যের তুলা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই সূর্য ও শুক্রের সংযোগ ঘটবে। গঠিত হবে শুক্রাদিত্য রাজযোগ। এই যোগের প্রভাবে ৪ রাশির জাতক ও জাতিকারা চাকরি ও ব্যবসায় ইতিবাচক ফল পাবেন। শুক্রাদিত্য রাজযোগে কী কী লাভ? জ্যোতিষে সূর্য হল আত্মবিশ্বাস, সম্মান, পদ এবং প্রতিষ্ঠার কারক গ্রহ। সুখ, বিলাস, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের দাতা শুক্র। ফলে বুঝতেই পারছেন শুক্রাদিত্য যোগ কতটা গুরুত্বপূর্ণ। 

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য শুক্রাদিত্য রাজযোগ কেরিয়ার এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং চেষ্টার স্বীকৃতি মিলবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা কেরিয়ারে নতুন কোনও বিকল্প নিয়ে ভাবছেন, তাঁরাও ভাল সুযোগ পেতে পারেন। আয়ের নতুন পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ায় অর্থলাভের যোগ। ব্যবসায় লাভ পেতে পারেন। পুরনো কোনও যোগাযোগের মাধ্যমেও নতুন সুযোগ আসতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করে এগোনোই ভাল।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্য ও শুক্রের সংযোগে ইচ্ছাপূরণের যোগ। পরিবারে সুখ। বাড়িতে ইতিবাচক পরিবেশ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে। কর্মক্ষেত্রেও ভাল কাটবে। ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল। নতুন কাজ বা প্রকল্পে সাফল্য। আয় বৃদ্ধির সুযোগ। এই সময়ে পরিকল্পনাগুলি গুছিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আপনার জন্য লাভজনক হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি।

কন্যা রাশি: এই জাতক ও জাতিকাদের জন্য শুক্রাদিত্য রাজযোগ আর্থিক দিক থেকে লাভজনক। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সুযোগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রেও নতুন সুযোগ। ব্যবসায়ীদের সামনে বড় কোনও চুক্তি আসতে পারে। ব্যবসা থেকেও লাভ। চাকরিজীবীরা কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আপনার দক্ষতা গুরুত্ব পাবে। পরিশ্রমের পাশাপাশি পরিকল্পনামাফিক কাজ করতে পারলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা।

Advertisement

তুলা রাশি: সূর্য ও শুক্রের সংযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সুযোগ। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবেন। গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পের অংশ হওয়ার সুযোগ। ব্যবসায়ীদের সুযোগ। আটকে থাকা কোনও কাজ শেষ হবে। পেশাগত ক্ষেত্রে আপনার পরিচিতি বাড়তে পারে। এই সময়ে আত্মবিশ্বাসও বাড়বে। নিজের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন। 

Read more!
Advertisement
Advertisement