
দীপাবলির সময়েই গ্রহের অবস্থানে গুরুত্বপূর্ণ বদল। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ১৪ নভেম্বর বক্রী দশা কাটিয়ে মার্গী হবে শুক্র। অর্থ, বিলাসিতা, প্রেম এবং আর্থিক স্থিতির প্রতীক হিসাবে শুক্রকে ধরা হয়। তাই এই গ্রহের গতি পরিবর্তন ঘিরে নতুন করে আশার কথা বলছেন জ্যোতিষীরা। তাঁদের পূর্বাভাস, পাঁচটি রাশির জাতকদের জীবনে অর্থ ও কর্মক্ষেত্রের দিক থেকে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে।
কোন পাঁচ রাশি?
বৃষ: এই রাশির জাতকদের জন্য আয় বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পরিচিতি ও যোগাযোগ কাজে আসতে পারে। পুরনো কোনও পরিকল্পনা ফের শুরু করার সুযোগও মিলতে পারে। তবে আয়ের সঙ্গে সঞ্চয়ের দিকেও নজর দেওয়া জরুরি।
কর্কট: পারিবারিক অর্থের হিসাব গুছিয়ে নেওয়ার সময় আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া কিংবা কাছের কারও কাছ থেকে আর্থিক সহায়তার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ কমাতে পারলে সঞ্চয় বাড়বে।
কন্যা: কাজের সূত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সেই যোগাযোগ ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। দীর্ঘদিনের কোনও লক্ষ্য পূরণের দিকেও এগোতে পারেন এই রাশির জাতকেরা।
তুলা: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। বেতন বৃদ্ধি, নতুন কাজ কিংবা পেশাগত সুযোগ নিয়ে আলোচনা এগোতে পারে। নিজের দক্ষতা তুলে ধরার জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
বৃশ্চিক: পেশাগত জীবনে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। নতুন দায়িত্ব ভবিষ্যতে আয়ের পথও প্রশস্ত করতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্য়োতিষভিত্তিক। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।