Advertisement

Pushya Nakshatra Transition 2026: সূর্য ও বৃহস্পতির মহা সংযোগে ভাগ্য ফিরছে ৫ রাশির ১৯ জুলাই থেকে বদলে যাবে জীবনের মোড়

Pushya Nakshatra Transition 2026: আগামী ১৯ অগস্ট পর্যন্ত বৃহস্পতি এই পুষ্য নক্ষত্রেই অবস্থান করবে আর সূর্য এই নক্ষত্রে থাকবে ৩ অগস্ট সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত। হিসেব অনুযায়ী ২০ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত মোট ১৩ দিন সূর্য ও বৃহস্পতির এই মহাজোট ভীষণভাবে সক্রিয় থাকবে।

Pushya Nakshatra Transition 2026: সূর্য ও বৃহস্পতির মহা সংযোগে ভাগ্য ফিরছে ৫ রাশির ১৯ জুলাই থেকে বদলে যাবে জীবনের মোড়Pushya Nakshatra Transition 2026: সূর্য ও বৃহস্পতির মহা সংযোগে ভাগ্য ফিরছে ৫ রাশির ১৯ জুলাই থেকে বদলে যাবে জীবনের মোড়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 10:33 PM IST

Pushya Nakshatra Transition 2026: মহাকাশে গ্রহের রাশি পরিবর্তনের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তন। জ্যোতিষ গণনা বলছে আগামী ১৯ জুলাই দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করতে চলেছে। এর ঠিক পরদিনই অর্থাৎ ২০ জুলাই সকাল ১১টা ৩৩ মিনিটে সূর্যও পা রাখবে এই পুষ্য নক্ষত্রে। একই নক্ষত্রে সূর্য এবং বৃহস্পতির এই মহা মিলনের ফলে তৈরি হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী জোট বা যুতি যা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়।

আগামী ১৯ অগস্ট পর্যন্ত বৃহস্পতি এই পুষ্য নক্ষত্রেই অবস্থান করবে আর সূর্য এই নক্ষত্রে থাকবে ৩ অগস্ট সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত। হিসেব অনুযায়ী ২০ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত মোট ১৩ দিন সূর্য ও বৃহস্পতির এই মহাজোট ভীষণভাবে সক্রিয় থাকবে। জ্যোতিষীদের মতে এই ১৩ দিন বিশেষ ৫টি রাশির জাতক জাতিকাদের কর্মজীবন আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দারুণ ইতিবাচক সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। দেখে নেওয়া যাক এই তালিকায় আপনার রাশি আছে কিনা।

মীন রাশি
বৃহস্পতির নিজস্ব রাশি মীন হওয়ায় এই মহাজোট মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বার্তা নিয়ে আসছে। এই ১৩ দিনের মধ্যে প্রেম বিয়ে সন্তান লাভ কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বড়সড় কোনও সুখবর পেতে পারেন মীন রাশির মানুষেরা। পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্কেও এক দারুণ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি এনে দেবে সামাজিক সম্মান ও কর্মজীবনে উন্নতির এক নতুন দিগন্ত। অফিসে বড় কোনও নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা যেমন তৈরি হবে তেমনই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তারা অভাবনীয় ভালো ফল পাবেন।

বৃশ্চিক রাশি
অন্যদকে এই সময় ভাগ্যদেবীর পূর্ণ আশীর্বাদ থাকবে বৃশ্চিক রাশির ওপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কাজে যেমন সাফল্য আসবে তেমনই আয় বৃদ্ধির কারণে দীর্ঘদিনের আর্থিক সমস্যা অনেকটাই কেটে যাবে। নতুন কোনও ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য এই সময়টি সবথেকে অনুকূল।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য সূর্য ও বৃহস্পতির এই যুগল অবস্থান আকস্মিক ধনলাভের যোগ তৈরি করছে। কোনো অপ্রত্যাশিত উৎস থেকে হঠাৎ মোটা অঙ্কের টাকা আসার ইঙ্গিত রয়েছে যা সঠিক জায়গায় বিনিয়োগ করলে ভবিষ্যতে দারুণ লাভ মিলবে।

কন্যা রাশি
এছাড়া কন্যা রাশির জাতকদেরও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এবং তাদের মনের বহুদিনের কোনো পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। তবে কন্যা রাশির মানুষদের কাজে কোনো অবহেলা না করে নতুন সুযোগগুলোর দিকে কড়া নজর রাখতে হবে যাতে সাফল্যের সম্ভাবনা আরও বহুগুণ বেড়ে যায়।

 

Read more!
Advertisement
Advertisement