
Sun Jupiter conjunction 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী ৫ মার্চ ২০২৬, সূর্য ও বৃহস্পতি একে অন্যের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলেই তৈরি হচ্ছে অত্যন্ত শুভ ও বিরল নবপঞ্চম যোগ। এই যোগ সাধারণত ভাগ্যোন্নতি, আর্থিক লাভ, শিক্ষা ও সম্মানের ইঙ্গিত দেয়। জ্যোতিষীদের মতে, এই শুভ সংযোগে বিশেষ ভাবে লাভবান হবেন রাশিচক্রের পাঁচটি রাশি।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই নবপঞ্চম যোগ সৌভাগ্যের নতুন দরজা খুলে দেবে। দীর্ঘদিন আটকে থাকা সরকারি কাজ সম্পন্ন হতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হওয়ার যোগ রয়েছে। ব্যবসায় আর্থিক উন্নতি হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবন সুখের হবে।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য হওয়ায় এই যোগ তাদের জন্য বিশেষ শুভ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যবসায় বড় বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। সন্তানদের দিক থেকে সুখবর পাওয়ার যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি
এই যোগে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক চাপ অনেকটাই কমবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে। পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ধনু রাশি
বৃহস্পতির নিজস্ব রাশি হওয়ায় ধনু রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত শুভ। কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসবে। চাকরিজীবীরা পদোন্নতি বা পছন্দসই বদলির খবর পেতে পারেন। বড় কোনও প্রকল্পের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আধ্যাত্মিক ভাবনাচিন্তায় আগ্রহ বাড়বে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস এই সময়ে অনেকটাই বাড়বে। বিবাহিত জীবনে সুখ ও মধুরতা বৃদ্ধি পাবে। ব্যবসায় অংশীদারিত্বে লাভের যোগ রয়েছে। পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে পারেন।