
জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা সূর্যকে। সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব পড়বে ৪ রাশির জাতক ও জাতিকাদের জীবনে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর সিংহ ছেড়ে কন্যায় গোচর করতে চলেছেন সূর্যদেব। সূর্যের কন্যা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কপাল খুলবে ৪ রাশির জাতক ও জাতিকাদের। অর্থলাভের সুযোগ। পঞ্জিকা বলছে, ১৭ সেপ্টেম্বর সকাল ৭টা ৫৮ মিনিট নাগাদ কন্যা রাশিতে প্রবেশ করবেন সূর্য। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। কন্যা রাশির অধিপতি বুধ। তাই এই রাশিতে সূর্য-বুধের সংযোগ শুভ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি উপকৃত হবে।
সিংহ রাশি: এই রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব। ফলে সূর্যের কন্যা রাশিতে গোচর সিংহ রাশির জাতক ও জাতিকাদের আর্থিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। চাকরিজীবীরা পরিশ্রমের সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ। আয়ের নতুন উৎস। এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরিরও সম্ভাবনা।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের কন্যা গোচর কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। চাকরি বদলের কথা ভাবলে ভাল খবর আসতে পারে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প বা নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে চিন্তাভাবনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের এই গোচর কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পরিশ্রমের ফল লাভ। চাকরিতে পদ ও মর্যাদা বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হওয়ার যোগ।
মীন রাশি: এই রাশির জাতকদের জন্য সূর্যের কন্যা রাশিতে গোচর কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন পথ খুলতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি। আর্থিক লাভের সুযোগও তৈরি হতে পারে।