Advertisement

Sun Lucky Zodiacs: টানা এক মাস ধরে শুভ সময় 3 রাশির, 17 অগাস্ট থেকে বাম্পার লাভ

আগামী ১৭ অগাস্ট থেকে কপাল খুলতে চলেছে ৩ রাশির। কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন জাতক ও জাতিকারা। সব ক্ষেত্রেই পাবেন ভাগ্যের সঙ্গ।

সূর্যের রাশিফলসূর্যের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2026,
  • अपडेटेड 3:31 PM IST
  • ১৭ অগাস্ট সূর্যের রাশি পরিবর্তন।
  • ভাগ্যের সঙ্গে পাবেন ৩ রাশির জাতক।

অগাস্টে রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব।  আগামী ১৭ অগাস্ট সূর্য নিজের রাশি সিংহে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্রে সূর্যদেব হলেন গ্রহদের রাজা। মানুষের মান-সম্মান, আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাফল্যের ওপর সূর্যের প্রভাব অত্যন্ত গভীর। জ্যোতিষীদের মতে, সূর্য যখন নিজেরই রাশি সিংহ রাশিতে গোচর করেন, তখন তার শুভ প্রভাব কয়েক গুণ বৃদ্ধি পায়। 

১৭ অগাস্ট থেকে ৩ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন সুযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, পদ-মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক পরিস্থিতি মজবুত করার পথ প্রশস্ত করতে পারে। প্রায় এক মাস ধরে সিংহ রাশিতেই অবস্থান করবেন সূর্য। আগামী সেপ্টেম্বর পর্যন্ত বেশ তাঁদের ভাগ্য উজ্জ্বল। এই সময়ে বকেয়া কাজ সম্পূর্ণ হবে। জীবনে ইতিবাচক পরিবর্তনও আসবে। চলুন জেনে নেওয়া যাক, সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশি সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে।

সিংহ রাশি- আপনার রাশিতে সূর্যের গোচর হতে চলেছে। জাতক-জাতিকারা পাবেন কাজের শুভ ফল। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভের যোগ। আয় বৃদ্ধির সম্ভাবনা। ভ্রমণের যোগ। নিজের কর্মপরিকল্পনা নিয়ে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন। বিনিয়োগ থেকে ভাল মুনাফার সম্ভাবনা।

তুলা রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন। চাকরিতে বেতন বৃদ্ধি। পদোন্নতির যোগ। বন্ধুদের সহায়তায় আপনি ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত শুভ। 
অবিবাহিতদের বিবাহযোগ তৈরি হতে পারে। মনের মতো জীবনসঙ্গী পাবেন। গাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে।

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গোচর অত্যন্ত লাভজনক। এই সময়ে আচমকা ধনলাভের যোগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা উর্ধ্বতন কর্তাদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক পাওয়ার পাশাপাশি ভাল মুনাফাও করতে পারেন। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement