
জ্যোতিষে সূর্যকে আত্মবিশ্বাস এবং নেতৃত্বে কারক গ্রহ বলে। আগামী ২৪ অক্টোবর স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। স্বাতী নক্ষত্রের অধিপতি রাহু। ৮ নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে গ্রহের রাজা। জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৪ রাশির জাতক ও জাতিকাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। কেরিয়ার, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। দেখে নিন কোন ৪ রাশির ভাগ্যে কী রয়েছে।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ। চাকরিজীবীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনাছে। ব্যবসায়ীদের নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগের সুযোগ। আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের এই নক্ষত্র পরিবর্তন আর্থিক ও পেশাগত দিক থেকে অনুকূল। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এগিয়ে যাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের পরিশ্রমের ফল মিলতে পারে। পদোন্নতির সুযোগ। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনেও পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই গোচর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসাও জুটতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা নতুন বিকল্প নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ পাবেন। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হয়ে উঠতে পারে। তবে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করা জরুরি। পুরনো মতবিরোধ মিটে যাবে। সম্পর্কে উন্নতি।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আয় বাড়বে। চাকরিতে কোনও সুখবর আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার সুযোগও তৈরি হতে পারে। ভ্রমণ থেকে লাভের সম্ভাবনা। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদের সহযোগিতা পেলে আত্মবিশ্বাস বাড়তে পারে। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবেশ।