Advertisement

দুর্গাপুজোয় সূর্যের অবস্থান বদলে Lucky 5 রাশি, মালামাল, পড়ুন Sun Career Horoscope

রাশিবদল করতে চলেছেন সূর্য। সূর্যের এই গোচর লাভজনক হতে পারে। এর প্রভাবে একাধিক রাশির জাতকরা মনের মতো সাফল্য ও সম্মান পাবেন।

সূর্যের রাশিফলসূর্যের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 7:14 PM IST
  • রাশিবদল করতে চলেছে সূর্য।
  • লাভবান হবে ৫ রাশির জাতক।

গ্রহের রাজা সূর্য। নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে সূর্য। অক্টোবরের মাঝামাঝি রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করছে শুক্র ও বুধ। ৫ রাশির জাতক ও জাতিকাদের জন্য দুর্গাপুজোর সময়টা দারুণ হতে চলেছে। পঞ্জিকা অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। সেখানে ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। তুলায় শুক্র ও বুধ অবস্থান করছে। ফলে তৈরি হচ্ছে শক্তিশালী যোগ। লাভবান হবে ৫ রাশির জাতক ও জাতিকা। 

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের গোচর শুভ হতে পারে। বাড়বে আপনার সাহস। পাবেন পরিশ্রমের ফল। দীর্ঘ দিন ধরে কোনও কাজের জন্য যে চেষ্টা করে চলেছেন, তাতে সাফল্য আসবে। তবে তার জন্য কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। চাকরিজীবীদের জন্যও সময়টি ভাল যেতে পারে। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা। বেতনবৃদ্ধির যোগ। ব্যবসাতেও লাভের সম্ভাবনা। যোগাযোগের দক্ষতা বাড়ায় বড় কোনও সুযোগ পাওয়ার যোগ। তবে অকারণ রাগ এড়িয়ে চলাই ভাল। 

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের শুভ ফল দেবেন সূর্যদেব। কাজে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সফল হবেন। দীর্ঘদিন ধরে চলা মতবিরোধের অবসান। কেরিয়ারে পরিবর্তন। নতুন কোনও দায়িত্বও পেতে পারেন। আপনার পরিশ্রমের ফল কয়েক দিনের মধ্যেই চোখে পড়বে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ থেকে লাভবান হবেন। বাড়বে আয়।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের গোচর অত্যন্ত শুভ হতে পারে। চাকরিতে ভাল লাভের সম্ভাবনা। কাজের চাপ বাড়তে পারে। আগামী দিনে তার সুফল মিলতে পারে। দায়িত্ব নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে নিজের অবস্থান আরও শক্ত করতে পারবেন। ব্যবসায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। নিজের লক্ষ্যপূরণে সফল হতে পারেন।

Advertisement

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও সময়টি সৌভাগ্যের। ভাগ্যের সহায়তা লাভ। একের পর এক নতুন সুযোগ আসবে। সেখান থেকে লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে পুরনো যোগাযোগ থেকে লাভ। আপনার সিদ্ধান্তের প্রশংসা হবে। ব্যবসায় লাভের সুযোগ। আর্থিক পরিস্থিতির উন্নতি। দাম্পত্য জীবনেও মাধুর্য। পারস্পরিক বোঝাপড়া ভাল হবে।

কন্যা রাশি: সূর্যের এই গোচর অনুকূল ফল বয়ে আনতে পারে। মা দুর্গার কৃপায় এই সময়ে ভাগ্যের সহায়তা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি গতি পাবে। আর্থিক লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে করা চেষ্টার ইতিবাচক ফল। আত্মবিশ্বাসও বাড়বে। পরিশ্রমের প্রভাব আগামী দিনে স্পষ্ট ভাবে দেখা যেতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় ভাল। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ।
 

Read more!
Advertisement
Advertisement