
বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে সূর্য। নভেম্বরের মাঝামাঝি রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুযায়ী, এর ফলে ৪ রাশির জাতক ও জাতিকাদের বাড়বে আত্মসম্মান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সমাজে নিজেদের পরিচিতি। পঞ্জিকা অনুযায়ী, ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। ১৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। এরই মধ্যে ২ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুধ। ফলে সূর্য ও বুধের অবস্থানের কারণে গঠিত হবে বুধাদিত্য রাজযোগও। দেখে নিন কোন কোন রাশি লাভবান হবে।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের বৃশ্চিক রাশিতে গোচর অনুকূল। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। চাকরিজীবীদের জন্যও সময়টি অনুকূল। নতুন চাকরি পাওয়ার সুযোগ। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। ব্যবসায়ীরা নিজেদের কৌশলের সুফল পেতে পারেন। লাভের সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। তবে খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারে সুখের পরিবেশ। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের সমীকরণ ভাল থাকবে। বাড়বে পারস্পরিক বোঝাপড়া। স্বাস্থ্যও ইতিবাচক।
মিথুন রাশি: গোচর শুভ ফল দিতে পারে। আত্মবিশ্বাস তুঙ্গে। সাহস ও আত্মবিশ্বাস বাড়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়ার সুযোগ। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে। অন্যদের সাহায্য করেও মানসিক শান্তি পেতে পারেন। কেরিয়ারে নিজের পরিশ্রম ও নিষ্ঠার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। মোট কথা, সময়টি অনুকূল। আর্থিক পরিস্থিতি ভাল থাকার সম্ভাবনা রয়েছে। আয়ের একাধিক নতুন পথ খুলে যেতে পারে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতেও সফল হতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও সূর্যের এই গোচর অনুকূল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এর ফলে দীর্ঘ দিনের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। হঠাৎ আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগ, বিমা বা পৈতৃক সম্পত্তি থেকে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা। জীবনে সুখ। এত দিন ধরে যে পরিশ্রম করে আসছেন, তার সুফলও মিলতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি ভাল হতে পারে। লাভের সম্ভাবনা। কোনও বড় চুক্তি স্বাক্ষর করার সুযোগ। ব্যক্তিগত জীবনেও সুখের পরিবেশ।
কর্কট রাশি: আপনার সব ধরনের ইচ্ছাপূরণ হতে পারে। সমাজে মানসম্মান ও প্রতিপত্তি দ্রুত বাড়বে। হঠাৎ অর্থলাভেরও সম্ভাবনা। এত দিনের পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায় বড় কোনও চুক্তি হাতে আসতে পারে। সম্পর্ক আরও মজবুত হবে। বাড়বে আত্মবিশ্বাসও। কর্মক্ষেত্রে ভাল সুযোগ পেতে পারেন। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন। চাকরিজীবীদের জন্য সময়টি অনুকূল। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন।