
Surya Gochar Lucky Zodiac Rashifal: বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের স্থান পরিবর্তন মানেই বড়সড় ওলটপালট। আগামী ২৫ মে, ২০২৬ তেমনই এক মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে চলেছে। এদিন সূর্যদেব পাড়ি দিচ্ছেন চন্দ্রের প্রিয় রোহিণী নক্ষত্রে। জ্যোতিষীদের মতে, গ্রহরাজ এবং চন্দ্রের এই মেলবন্ধনে বিশেষ রাজযোগ তৈরি হবে বেশ কিছু রাশির জীবনে। কেরিয়ারের মোড় ঘোরা থেকে শুরু করে পকেটে উপচে পড়া টাকা। সব মিলিয়ে সৌভাগ্যের নতুন দরজা খুলতে চলেছে ৫ রাশির জাতকদের জন্য। দেখে নিন সেই তালিকায় আপনার রাশি আছে কি না।
১. বৃষ রাশি: রোহিণী নক্ষত্রটি আদতে বৃষ রাশিরই অন্তর্ভুক্ত। ফলে সূর্যের এই আগমনে সবচেয়ে বেশি লাভবান হবেন বৃষ রাশির জাতকরাই। আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। বিশেষ করে সরকারি কাজে যুক্তদের জন্য সময়টি দারুণ। রাজনীতির আঙিনায় থাকা ব্যক্তিদের বড় কোনো পদ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
২. সিংহ রাশি: নিজের অধিপতি সূর্যের এই নক্ষত্র বদল সিংহ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে মাইলফলক হতে পারে। শুধু পদোন্নতি নয়, মনের মতো জায়গায় বদলি হওয়ার সুযোগও আসতে পারে। কোনো পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে তার মিটমাট হয়ে যাবে। মোটের ওপর এক রাজকীয় সুখ আপনার অপেক্ষায়।
৩. কন্যা রাশি: ভাগ্যের চাকা এবার ঘুরবে কন্যা রাশির। যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল, সেগুলো আলোর মুখ দেখবে। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, তবে এই সময়টি মোক্ষম। ব্যবসায়িক বিনিয়োগে লাভের অঙ্ক বাড়বে এবং ধর্মীয় কোনো সফরের যোগ রয়েছে।
৪. বৃশ্চিক রাশি: ব্যবসায়ী ও অংশীদারিত্বের কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সূর্যদেব বড় উপহার নিয়ে আসছেন। নতুন কোনো বড় কন্ট্রাক্ট বা অর্ডার হাতে আসতে পারে। দাম্পত্য জীবনে শুধু প্রেম নয়, জীবনসঙ্গীর হাত ধরে আর্থিক উন্নতির যোগও তৈরি হবে। কর্মস্থলে আপনার কাজের কদর বাড়বে আকাশছোঁয়া।
৫. কুম্ভ রাশি: সুখ-স্বাচ্ছন্দ্য আর বিলাসিতায় দিন কাটবে কুম্ভ রাশির জাতকদের। দীর্ঘদিন ধরে জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এবার তা সফল হতে পারে। মানসিক দুশ্চিন্তা কেটে গিয়ে পারিবারিক শান্তি ফিরে আসবে। উপার্জনের একাধিক নতুন উৎস তৈরি হওয়ায় আপনার গুরুত্বও বাড়বে বহুগুণ।