Advertisement

Surya Gochar: পুজো অবধি সূর্যের তেজে জৌলুস দেখাবে ৫ রাশি, আর্থিক সৌভাগ্য মজবুত হচ্ছে কাদের?

Lucky Rashi: কন্যা রাশিতে গোচর করেছেন সূর্যদেব। এরফলে আগামী ২০ দিন ৬টি রাশির আর্থিক সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।

পুজো অবধি সূর্যের তেজে জৌলুস দেখাবে ৫ রাশিপুজো অবধি সূর্যের তেজে জৌলুস দেখাবে ৫ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 2:20 PM IST
  • সূর্যকে আত্মবিশ্বাস, মর্যাদা, নেতৃত্ব এবং সম্মানের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়।
  • যখন সূর্য রাশি পরিবর্তন করে, তখন প্রতিটি রাশির উপর এর প্রভাব পড়ে।
  • ১৭ অক্টোবর পর্যন্ত সূর্য কন্যা রাশিতে থাকবে।

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, মর্যাদা, নেতৃত্ব এবং সম্মানের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। যখন সূর্য রাশি পরিবর্তন করে, তখন প্রতিটি রাশির উপর এর প্রভাব পড়ে। কিন্তু সেই প্রভাব  ভিন্ন বলে মনে করা হয়। বর্তমানে, সূর্য কন্যা রাশিতে অবস্থান করছে এবং ২০২৬ সালের ১৭ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, এই সময়টি নির্দিষ্ট কিছু রাশির জন্য কর্মসংস্থান, ব্যবসা এবং আর্থিক বিষয়ে ভালো সুযোগ নিয়ে আসতে পারে। 

১৭ অক্টোবর পর্যন্ত সূর্য কন্যা রাশিতে থাকবে

২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। এখন ১৭ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। এর অর্থ হলো, সূর্য প্রায় ২০ দিন কন্যা রাশিতে অবস্থান করবে। মেষ, সিংহ, কন্যা, ধনু, মকর এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 

মেষ রাশি

কাজের দিক থেকে এই সময়টা মেষ রাশির জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। বসেদের কাছে আপনার স্কিল দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহক বা পুরোনো কাজ থেকে লাভবান হতে পারেন। আর্থিক ক্ষেত্রে, আয় বাড়ানোর নতুন পথ খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও আশা দেখা দিতে পারে। তবে, খরচ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি।

সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি সূর্য। তাই এই গোচরটি সিংহের জাতক-জাতিকার জন্য স্পেশাল বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিনে কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা বাড়তে পারে। আপনাকে পুরোনো কোনো কাজে পুনরায় নিযুক্ত করা হতে পারে। কাজটি সফলভাবে সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা পুরোনো যোগাযোগ থেকে উপকৃত হতে পারেন। পারিবারিক প্রয়োজনে খরচ হবে, তাই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 

কন্যা রাশি

সূর্য আপনার রাশিতে অবস্থান করছে। ১৭ অক্টোবর পর্যন্ত সময়টি আপনার জন্য নানাভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজ স্বীকৃতি পেতে পারে। বসেদের থেকে সহানুভূতি পেতে পারেন। যারা চাকরি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, তারা নতুন কোনও সুযোগ পেতে পারেন।  নতুন কোনও ব্যবসা শুরু করার কথাও ভাবতে পারেন। আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করা যায়। অতীতের বকেয়া পরিশোধের বিষয়ে আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে, বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয় হবে। 

Advertisement

ধনু রাশি

ধনু রাশির জন্য সূর্যের এই গোচর কর্মজীবনে পরিবর্তন এবং নতুন দায়িত্বের ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে  কাজ বসেদের নজরে থাকবে। আজকের কঠোর পরিশ্রম ভবিষ্যতে আপনার কেরিয়ারের পক্ষে লাভজনক হবে।

মকর রাশি

চাকরি ও আর্থিক বিষয়ের ক্ষেত্রে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কাজের চাপ বাড়তে পারে, কিন্তু নিজের দায়িত্ব পালন করলে কর্মক্ষেত্রে আপনার পজিশন আরও ভালো হতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement