Advertisement

Surya Gochar 2026: ১৫ জুন থেকে ভাগ্যের তালা খুলবে ৪ রাশির, সূর্যের রাশি পরিবর্তনে পাবেন টাকা

১৫ জুন মিথুন রাশিতে যাবে সূর্য। এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে। মিলবে প্রচুর টাকা। এছাড়া আর যা যা মিলবে জানুন।

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 9:58 AM IST
  • ১৫ জুন মিথুন রাশিতে যাবে সূর্য
  • এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে
  • এছাড়া আর যা যা মিলবে জানুন।

প্রতিমাসে রাশি পরিবর্তন করে সূর্য। এই ঘটনাকে সংক্রান্তি বলা হয়। যেমন সূর্য মকর রাশিতে এলে মকর সংক্রান্তি বলা হয়। আর এমনই একটি সংক্রান্তি ঘটতে চলেছে ১৫ জুন। ওই দিন মিথুন সংক্রান্তি হচ্ছে। আসলে ১৫ জুন সূর্য বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। তার ফলেই হচ্ছে মিথুন সংক্রান্তি। 

মিথুন রাশির অধিপতি বুধ। এটি বুদ্ধি ও ব্যবসার কারক। ওদিকে সফলতা, যশ এবং আত্মবিশ্বাস দেয় সূর্য। এই কারণেই সূর্য এবং বুধের মিলনে কিছু রাশির বাম্পার সময় কাটবে। টাকার অভাব মিটে যাবে। ব্যবসায় বিরাট সফল হবেন।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির দারুণ সময় কাটবে। 

মেষ রাশি
১৫ জুন সূর্য রাশি পরিবর্তন করতে চলেছে। এর ফলে মেষ রাশির শুভ সময় আসছে। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন প্রোজেক্ট পাবেন। ক্ষমতা ভোগ করতে পারবেন। সবাই কথা শুনে চলবেন। এই সময় নতুন গাড়ি এবং বাড়ি কিনতে পারেন। সব ক্ষেত্রেই ভাগ্যের সঙ্গ পাবেন। তাই চিন্তার সত্যিই কিছু নেই। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সূর্যের এই রাশি পরিবর্তনে বিরাট লাভ পাবেন। আপনাদের পার্সোনালিটি তুখড় হয়ে উঠবে। যার ফলে মিলবে সম্মান। এছাড়া এই সময় সকলেই আপনাদের প্রশংসা করবেন। নেতৃত্ব দেওয়ার দিকেও এগিয়ে যেতে পারেন। ধন-সম্পত্তি বৃদ্ধি হতে পারে। পাশাপাশি মিটে যাবে টাকার সমস্যা। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
এই রাশির অধিপতি সূর্য। তাই সূর্যের নক্ষত্র পরিবর্তন অসাধারণ সময় নিয়ে আসবে সিংহ রাশির জীবনে। এই সময় শুভ ফল পাবেন। সব কাজে এগিয়ে যাবেন। একাধিক জায়গা থেকে মিলতে পারে টাকা। নতুন কাজ পেতে পারেন। পাশাপাশি হতে পারে প্রোমোশন। এছাড়া সম্মান বৃদ্ধি হবে। তাই গোল্ডেন পিরিয়ডের জন্য তৈরি থাকুন। 

Advertisement

মকর রাশি
সূর্যের এই গোচরে দারুণ ইতিবাচক ফল মিলবে। অনেক দিন ধরে চলা শারীরিক সমস্যা এবার মিটে যাবে। এই সময় শরীর ভাল থাকবে। কেরিয়ারে উন্নতির আশা রয়েছে। ব্যবসায় বিরাট বড় প্রোজেক্ট পেতে পারেন। নতুন পার্টনারও মিলতে পারে। যার ফলে টাকার অভাব আর থাকবে না। তাই আর অহেতুক স্ট্রেস নেবেন না। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

Read more!
Advertisement
Advertisement