Advertisement

বিশ্বকর্মা পুজো থেকে Lucky 4 রাশি মালামাল, পড়ুন 17 Sept থেকে 17 Oct Sun Career Horoscope

কন্যা রাশিতে সূর্য। বুধের সঙ্গে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। বিশ্বকর্মা পুজোর দিন থেকে এই যোগে ভাগ্য খুলতে পারে একাধিক রাশির।

সূর্যের রাশিফলসূর্যের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 7:01 PM IST
  • কন্যা রাশিতে সূর্যদেব।
  • মালামাল ৪ রাশি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। সূর্যের এই রাশি পরিবর্তনকে বলা হয় কন্যা সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, সূর্য একটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে। তার পর প্রবেশ করে পরের রাশিতে। বর্তমানে গ্রহের রাজা সূর্য নিজের রাশি সিংহে অবস্থান করছেন। ১৭ সেপ্টেম্বর তিনি কন্যায় প্রবেশের সঙ্গে সঙ্গে বুধের সঙ্গে তাঁর সংযোগ তৈরি হবে। তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। ৪ রাশির জাতক ও জাতিকার জন্য এটা শুভ যোগ। ১৭ অক্টোবর পর্যন্ত একই অবস্থানে থাকবেন সূর্যদেব। এর প্রভাবে ভাগ্যের সহায়তা পাওয়ার পাশাপাশি কেরিয়ারে নতুন সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারে। 

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি বেশ শুভ হতে পারে। জীবনের একাধিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা। এই সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে। ব্যবসার সঙ্গে যুক্তরা নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। আয়ের নতুন নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকারা কেরিয়ারে মনের মতো সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের মান-সম্মান এবং প্রভাব বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও দক্ষতার স্বীকৃতি মিলবে। এই সময়ে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্বও পেতে পারেন, যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দিতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকেও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কিছু সুযোগও তৈরি হতে পারে।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কার্যত চমকপ্রদ হয়ে উঠতে পারে। আয় বাড়ার পাশাপাশি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। উপার্জন বাড়ানোর নতুন পথ খুলে যেতে পারে। ফলে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা অর্থসংক্রান্ত কোনও পরিকল্পনা এই সময়ে পূর্ণ হতে পারে। পুরনো কোনও লেনদেন থেকেও টাকা হাতে আসতে পারে। আর্থিক লাভের ফলে মন ভাল থাকব। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে পারে। পরিবারের সঙ্গেও আনন্দের সময় কাটানোর সুযোগ মিলবে।

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের এই গোচর কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। একই সঙ্গে পরিশ্রমের উপযুক্ত ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিতে পদ ও মর্যাদা বাড়তে পারে। চাকরি এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের জন্যও ভাল খবর আসতে পারে।

Read more!
Advertisement
Advertisement