
জুনে তৈরি হচ্ছে বৈধৃতি যোগ। আর এই যোগ জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শক্তিশালী। মনের কারক চন্দ্র এবং সম্মানের কারক সূর্য ৪ জুন ২০২৬ সন্ধে ৬:০৯ মিনিটে বৈধৃতি যোগ তৈরি করতে চলেছে। আর এই যোগ মোটামুটি ৭ ঘণ্টা সক্রিয় থাকবে।
বৈদিক জ্যোতিষ মতে, বৈধৃতি যোগ অত্যন্ত প্রভাবশালী। এই যোগ ৪ জুন তৈরি হচ্ছে। আর এই যোগের জন্য ৪ রাশির বাম্পার সময় কাটবে। ঘর-পরিবারে পরিবেশ থাকবে হালকা। আর্থিক স্থিতি বদলে যাবে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা খুব ভাল কাটবে। ঘরে ইতিবাচক আবহাওয়া বিরাজ করবে। বন্ধুদের সঙ্গে চলতে থাকা বিবাদ মিটে যাবে। প্রেমের সম্পর্ক গভীর হবে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। পাবেন মানসিক শান্তি। ভয়-উৎকণ্ঠা কেটে যাবে। ব্যবসায় বড় লাভ হতে পারে। তাই ঝটপট সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও দারুণ সময় কাটাতে পারবেন। সূর্য এবং চন্দ্র বৈধৃতি যোগ বিশেষ লাভ এনে দেবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কার্যক্ষেত্রে উন্নতি হবে। আপনাদের সামনে একাধিক নতুন রাস্তা খুলে যাবে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের হাল ফিরবে। কার্যক্ষেত্রে উন্নতি হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যও ভাল থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। নতুন কোনও কিছু শুরু হবে। সকলের থেকেই সম্মান পাবেন।
সিংহ রাশি
বৈধৃতি যোগ সিংহ রাশির উপরও শুভ প্রভাব ফেলতে পারে। এই রাশির জাতক এবং জাতিকাদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি টাকার ঝামেলাও কেটে যাবে। এই সময় ব্যবসায়ীরা নতুন ডিল পেতে পারেন। ধারদেনা থেকে বেরিয়ে আসতেও পারবেন। জীবনে হু হু করে এগিয়ে যাবেন। বাড়বে সম্মান। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা দারুণ কাটবে। আপনাদের ঘিরে ধরবে সুসময়। সব ঝামেলা অশান্তি থেকে মুক্তি মিলবে। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে দূর। নতুন চাকরি পেতে পারেন। এছাড়া ব্যবসাতেও বড় উন্নতি হবে। নতুন প্রোজেক্ট মিলতে পারে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।