Advertisement

Surya Budh Yog 2026: ২৭ অগাস্ট সূর্য ও বুধের শক্তিশালী যোগ, ৪ রাশির সম্পদ বৃদ্ধি, বাড়বে ইনকাম

২৭ অগাস্ট সূর্য ও বুধ মিলে বিশেষ যোগ তৈরি করছে। যার ফলে ৪ রাশির বাম্পার উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। বাড়বে ইনকাম। সম্পত্তি পাবেন।

সূর্য ও বুধের বিশেষ যোগসূর্য ও বুধের বিশেষ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 6:37 PM IST
  • ২৭ অগাস্ট সূর্য ও বুধ মিলে বিশেষ যোগ তৈরি করছে
  • ৪ রাশির বাম্পার উন্নতি হবে
  • টাকার অভাব মিটে যাবে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুদ্ধি, তর্ক, বাণী, ব্যবসার কারক বুধ। আর সূর্য আত্মা, পিতা ও স্বাস্থ্যের কারক। আর এই দুই গ্রহ ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাত ১০টা ৩১ মিনিটে ০ ডিগ্রিতে এসে বিশেষ যোগ তৈরি করছে। এই যোগের নাম যুতি দৃষ্টি যোগ। এই যোগের ফলে ৪ রাশির বিশেষ লাভ হবে। সম্পদ বাড়বে। টাকার অভাব মিটবে। বৃদ্ধি পাবে ইনকাম। 

তাই ঝটপট জেনে নিন এই যোগে কোন রাশির ভাল সময় যাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই। 

মিথুন রাশি 
বুধ এবং সূর্যের এই বিশেষ যোগে সেরা সময় কাটবে মিথুন রাশির জাতক এবং জাতিকারা। এই সময় সেরা সময় কাটবে। সম্পদ বেড়ে যাবে। টাকার অভাব থাকবে না। বাড়বে ইনকাম। চাকরিতে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। নতুন করে কোনও জটিলতা তৈরি হবে না। শুধু তাই নয়, এই সময় পরিবারের সমস্যা মিটে যাবে। সকলে মিলেমিশে থাকতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। 

বৃষ রাশি
এই রাশির জন্যও যুতি দৃষ্টি যোগ গোল্ডেন টাইম নিয়ে আসবে। অতি শুভ সময়ে এন্ট্রি নেবেন। এই যোগে ব্যবসা বাড়বে। প্রচুর টাকা পাবেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ইনকাম বৃদ্ধি পাবে। 

বিরাট চাকরি পেয়ে যাবেন। সমাজে বাড়বে সম্মান। পরিবারেও সমস্যা মিটে যাবে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না। 

সিংহ রাশি
সূর্য এবং বুধের এই যোগে সেরা সময় আসবে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে বিরাট উন্নতি হবে। এই সময় টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে আয় বৃদ্ধি পাবে। নতুন ইনকাম স্রোত দেখতে পাবেন। 

যাঁরা ব্যবসা করছেন, তাঁদের জন্যও যুতি দৃষ্টি যোগ দারুণ সময় নিয়ে আসবে। প্রেম জীবনে এগিয়ে যাবেন। পরিবারে আসবে সুসময়। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মীন রাশি
যুতি দৃষ্টি যোগে আর্থিক স্থিতি ফিরবে। ব্যবসায় নতুন ডিল আসবে। প্রচুর বিনিয়োগ হবে। শুধু তাই নয়, এই সময় পৈতৃক সম্পত্তি পেতে পারেন। সেই সঙ্গে সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে। 

Advertisement

এই সময় শান্তিতে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন। বিবাহিত জীবনে এগিয়ে যাবেন। তাই চিন্তার কিছুই নেই বললে চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement