Advertisement

Budhaditya Rajyog 2026: জুনেই সূর্য ও বুধের বুধাদিত্য রাজযোগ, ৪ রাশির সেরা সময়, চাকরিতে বড় প্রোমোশন

Surya Budh Yuti: ১৫ জুন তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই যোগে ৪ রাশির বাম্পার সময় কাটবে। এই সব রাশির হতে পারে প্রোমোশন। এছাড়া আরও লাভ মিলবে। জেনে নিন।

বুধাদিত্য রাজযোগবুধাদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 8:39 AM IST
  • ১৫ জুন তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ
  • এই যোগে ৪ রাশির বাম্পার সময় কাটবে
  • এই সব রাশির হতে পারে প্রোমোশন

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গ্রহের গোচর মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলে। আর জুন মাসে গ্রহের স্থিতি অত্যন্ত শুভ দিকে মোড় নিতে চলেছে। হতে পারে শক্তিশালী পরিবর্তন। এই তো ১৫ জুন সূর্যদেব নিজের রাশি বদল করতে চলেছে। ওই গ্রহে আগে থেকেই বসে রয়েছে বুদ্ধির কারক বুধ। সূর্য এবং বুধের এই যোগ বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। এই যোগকে অত্যন্ত শক্তিশালী এবং শুভ বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

কেন বিশেষ বুধাদিত্য রাজযোগ? 
বুধাদিত্য শব্দটি বুধ এবং আদিত্য দু'টি শব্দ মিলে তৈরি করেছে। যখনই বুধ এবং সূর্য একসঙ্গে মিলে যায়। তখন কিছু রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধি বাড়ে। পাশাপাশি নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় বাড়ে আত্মবিশ্বাস। পাশাপাশি কেরিয়ারে সফলতা নেয় পিছু। আর ১৫ জুন থেকে এমনই একটা যোগ তৈরি হচ্ছে। যার ফলে ৪ রাশির দারুণ সময় কাটবে। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

মেষ রাশি
এই রাশির বাম্পার সময় কাটবে। আপনাদের কেরিয়ারে হতে পারে উন্নতি। বড় প্রোমোশন হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসাতেও বিরাট উন্নতির আশা রয়েছে। এই সময় পরিবারের সমস্যা মিটে যাবে। সকলে মিলে থাকতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বৃষ রাশি
এই রাশির জন্যও সময়টা শুভ। আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় কাজের জায়গায় সকলে পাশে থাকবেন। মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পেতে পারেন বড় পদ। ব্যবসাতে নতুন প্রোজেক্ট মেলার সম্ভাবনাও প্রবল। তাই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। 

মিথুন রাশি
বুধাদিত্য যোগে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। এই সময় কঠিন সব কাজ সহজেই করে ফেলতে পারবেন। বাড়বে মান সম্মান। 

এছাড়া টাকার অভাব দূর হয়ে যাবে। চাকরিতে বাম্পার উন্নতি হতে পারে। ব্যবসাতেও ভাল ফল মিলবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

সিংহ রাশি
এই রাশির জন্যও সময়টা দারুণ কাটবে। বুধাদিত্য রাজযোগে খরচের উপর লাগাম লাগাতে পারবেন। ব্যাঙ্কে জমবে টাকা। নতুন প্রপার্টি কিনতে পারেন। গাড়ি কেনারও যোগ রয়েছে। এছাড়া চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। টাকার অভাব মিটে যেতে পারে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।    

 

Read more!
Advertisement
Advertisement