
জ্যোতিষ মতে, সূর্য হল গ্রহের রাজা। এটি পিতা, সম্মান এবং কেরিয়ারের কারক। অন্যদিকে, চন্দ্র হল মন এবং মাতার কারক। আর এই দুই মিলে তৈরি করতে চলছে বিশেষ যোগ। ৩১ অগাস্ট ২০২৬, সোমবার সকাল ৬টা ২২ মিনিটে সূর্য এবং চন্দ্র মিলে বানাচ্ছে ব্যাতিপাত যোগ। এই যোগ কিছু ঘণ্টার জন্য সক্রিয় হবে। আর তাতেই বাম্পার আয় হবে ৪ রাশির। মনে শান্তি থাকবে। সেই সঙ্গে হুট করে টাকার অভাব মিটে যাবে। ভাগ্যের চাকা ঘুরবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য ব্যাতিপাত যোগ শুভ সময় নিয়ে আসবে।
বৃষ রাশি
এই রাশির জন্য সূর্য এবং চন্দ্রের ব্যাতিপাত যোগ সেরা সময় নিয়ে আসবে। এই যোগে ঝামেলা থেকে মুক্তি পাবেন। ভাগ্য সঙ্গ দেবে। শুধু তাই নয়, কাজের জায়গায় হবে উন্নতি। আয় একধাক্কায় অনেকটাই বাড়বে। সেই সঙ্গে মনে শান্তি থাকবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এখানেই শেষ নয়, এই যোগে পরিবারে ভাল সময় আসবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। তাই চিন্তার কিছু নেই।
সিংহ রাশি
এই যোগে দারুণ সময় কাটবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। এই যোগে গুপ্ত শত্রুরা হার শিকার করে নেবেন। তাদের উপর মানসিক চাপ বাড়বে। আপনারা শান্তিতে থাকতে পারবেন। শুধু তাই নয়, এই সময় ইনকাম বৃদ্ধি পাবে। টাকার অভাব মিটবে। সুতরাং অহেতুক চাপ নেবেন না।
বৃশ্চিক রাশি
ব্যাতিপাত যোগ অ্যাক্টিভ হচ্ছে। যার জন্য বৃশ্চিক রাশি সেরা সময় কাটাবে। কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। প্রোমোশনের যোগ রয়েছে। এছাড়া এই সময় পরিশ্রমের ফল পাবেন। এই যোগে আয় বৃদ্ধি পাবে। টাকা ইনকামের নতুন জায়গা তৈরি হবে। শুধু তাই নয়, এই যোগে মন থাকবে শান্ত। চাপ কমবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক এবং জাতিকারাও ব্যাতিপাত যোগে গোল্ডেন টাইমে প্রবেশ করার জন্য় তৈরি হন। এই যোগে মন শান্ত থাকবে। যার ফলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া এই যোগ ব্যবসার সমস্যা মিটে দেবে। চাকরিতে বিরাট উন্নতি আসবে। সুতরাং টেনশন নেওয়ার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।