Advertisement

Surya Chandra Yog 2026: ১৭ অগাস্ট সূর্য ও চন্দ্রের বিশেষ যোগ, ৪ রাশির বাম্পার ইনকাম শুরু, চাকরিতে বড় উন্নতি

১৭ অগাস্ট শুক্র ও চন্দ্রের বিশেষ যোগ তৈরি হচ্ছে। যার ফলে ৪ রাশির ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। সেই সঙ্গে চাকরিতেও এগিয়ে যাবেন। আরও জানতে পড়ুন।

সূর্য চন্দ্র যোগ ২০২৬সূর্য চন্দ্র যোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 2:43 PM IST
  • ১৭ অগাস্ট শুক্র ও চন্দ্রের বিশেষ যোগ তৈরি হচ্ছে
  • যার ফলে ৪ রাশির ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে
  • সেই সঙ্গে চাকরিতেও এগিয়ে যাবেন

জ্যোতিষ অনুযায়ী, সূর্য এবং চন্দ্র দুই গ্রহই অত্যন্ত প্রভাবশালী। সূর্য হল আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের কারক। অন্যদিকে মনের কারক হল চন্দ্র। আর সূর্য এবং চন্দ্র যখন বিশেষ স্থিতিতে আসে, তখন তৈরি হয় বৈধৃতি যোগ। আর এই যোগটা তৈরি হতে চলেছে ১৭ অগাস্ট, ২০২৬। ওই দিন দুপুর ১টা ৫৪ মিনিটে এই রাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে কেরিয়ারে বিরাট উন্নতি হবে ৪ রাশির। সেই সঙ্গে বাড়বে ইনকাম। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই যোগে কোন কোন রাশির জন্য সেরা সময় আসবে। আর সেই তালিকায় আপনার রাশির নাম থাকলে চিন্তা ছাড়ুন।

মেষ রাশি
সূর্য এবং চন্দ্রের বিশেষ যোগ তৈরি হচ্ছে। যার ফলে সেরা সময় কাটাবে মেষ রাশি। কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। মিলতে পারে বড় প্রোমোশন। সেই সঙ্গে বসের প্রিয় হয়ে উঠবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। 

শুধু তাই নয়, এই বিশেষ যোগে ব্যবসা বড় হবে। আসবে নয়া ইনভেস্টমেন্ট। তাই ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। 

সিংহ রাশি
এই যোগে সিংহ রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। ১৭ অগাস্টের পর আপনারাও কেরিয়ারে এগিয়ে যাবেন। বড় পদে বসতে পারেন। অফিসের অন্যান্য কর্মীরাও পরামর্শ চাইবেন। এই সময় সব কাজ হয়ে যাবে। 

এছাড়া এই যোগে বাড়বে ইনকাম। টাকা কামানোর নতুন রাস্তা পেয়ে যাবেন। পাশাপাশি বড় হবে ব্যবসা। বিরাট প্রোজেক্ট পেতে পারেন। 

কর্কট রাশি
এই রাশিরও মানুষও সেরা সময় কাটাতে পারবেন বৈধৃতি যোগে। আর্থিক হাল ফিরবে। বাড়বে ইনকাম। ব্যাঙ্কে টাকা জমবে। শুধু তাই নয়, এই সময় কেরিয়ারে বাম্পার উন্নতি হবে। চাকরিতে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। 

এই যোগ চলাকালীন নতুন কাজ শুরু করতে পারেন। এমনকী ব্যবসায় বড় বিনিয়োগ আসতে পারে। যার ফলে টাকার চিন্তার করতে হবে না। 

Advertisement

ধনু রাশি
সূর্য ও চন্দ্রের এই যোগে সেরা সময় কাটাবে ধনু রাশির জাতক এবং জাতিকারাও। এই সময় অফিসে শান্তি থাকবে। বড় কোনও প্রোমোশনের আশা রয়েছে। শুধু তাই নয়, এই সময় আর্থিক পরিস্থিতিও ফিরবে। আয়ের নয়া রাস্তা খুঁজে পাবেন। এছাড়া মন শান্ত থাকবে। বাড়বে আত্মবিশ্বাস। যার উপর ভর করে ব্যবসায় সেরা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। সুতরাং ভয়ের কারণ নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 
 

 

Read more!
Advertisement
Advertisement