
বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী, গ্রহদের রাজা হলেন সূর্যদেব। প্রতি মাসে রাশি পরিবর্তন করেন। এই ক্রমানুযায়ী আগামী ১৭ অগাস্ট সকাল ৮টা নাগাদ কর্কট রাশি থেকে বেরিয়ে নিজের সিংহে গোচর করবেন। সূর্যের এই অবস্থান অত্যন্ত শুভ এবং প্রভাবশালী। সূর্যের এই অবস্থান বদল ইতিবাচক প্রভাব ফেলবে ৪ রাশির জাতক ও জাতিকার ওপর। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার বিকাশ ঘটবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব, পদোন্নতি পেতে পারেন। পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
সিংহ রাশি- ১৭ অগাস্ট আপনার রাশিতেই গোচর করছেন সূর্যদেব। এর ফলে আপনার ব্যক্তিত্ব, আকর্ষণ এবং আত্মবিশ্বাস এক লাফে অনেকটাই বেড়ে যাবে। এই সময়ে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি এবং আয়বৃদ্ধির প্রবল যোগ। অন্যদিকে ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। সমাজে মান-সম্মান বৃদ্ধি। আর্থিক দিকও যথেষ্ট মজবুত হবে।
তুলা রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে সূর্যের গোচর। আয়ের একাধিক নতুন পথ খুলে যাবে। পাশাপাশি লাভের সুবর্ণ সুযোগ মিলবে। আপনার বহুদিনের সমস্যার সমাধান হবে। এই সময়ে অনায়াসে শেষ হবে আটকে থাকা কাজ। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি দায়িত্ব পেতে পারেন। বিনিয়োগের জন্য সামনের দিনগুলি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। ভাগ্যের সঙ্গ পাবেন। বিনিয়োগ থেকে বহুগুণ লাভের মুখ দেখতে পারেন।
বৃশ্চিক রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই গোচর শুভ হতে পারে। সুখবর পেতে পারেন। চাকরি ও ব্যবসায় পাবেন সাফল্য। এমন কিছু কাজে হাত দেবেন, যা থেকে বিরাট অঙ্কের মুনাফা আসতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য অনুকূল সুযোগ অপেক্ষা করছে। বেকারদের মিলতে পারে ভাল চাকরির সন্ধান।
মিথুন রাশি- সূর্যের এই রাশি পরিবর্তন মিথুন রাশির জন্যও অত্যন্ত শুভ হবে। চাকরিতে নতুন সুযোগ। আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি ও পরিকল্পনা থেকে ভাল মুনাফা পেতে পারেন।