Advertisement

Surya Gochar 2026: ১৪ এপ্রিল থেকে ৪ রাশির টাকার চিন্তা শেষ, উন্নতি নিশ্চিত, কেতুর নক্ষত্রে সূর্যের গোচর

১৪ এপ্রিল সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে সূর্য। এটি ২৮ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর সূর্যের এই নক্ষত্র গোচরের জন্য ৪ রাশির বিশেষ লাভ হবে। এই ৪ রাশি প্রচুর টাকা পাবে।

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 5:58 PM IST
  • ১৪ এপ্রিল সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে সূর্য
  • এটি ২৮ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে
  • সূর্যের এই নক্ষত্র গোচরের জন্য ৪ রাশির বিশেষ লাভ হবে

যশ, সম্মান ও আত্মার কারক গ্রহ সূর্য। আর এই গ্রহ কেতুর নক্ষত্রে গোচর করতে চলেছে। যার প্রভাব সরাসরি পড়বে সব রাশির উপরই। 

আসলে ১৪ এপ্রিল সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করছে সূর্য। এটি ২৮ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর সূর্যের এই নক্ষত্র গোচরের জন্য ৪ রাশির বিশেষ লাভ হবে। এই ৪ রাশি প্রচুর টাকা পাবে। পয়সার টেনশন হয়ে যাবে শেষ। সেই সঙ্গে মিলবে সম্মান। তাই আর সময় নষ্ট নয়। বরং দ্রুত সেই ৪ রাশি সম্পর্কে দ্রুত জেনে নিন।

মেষ রাশি
এই রাশির গ্রাহকদের জন্যও সেরার সেরা সময় আসবে। আপনাদের সমাজে মানসম্মান বাড়বে। কেরিয়ারে দেবেন লম্বা লাফ দেবেন। প্রোমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 

এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। জীবনে সফল হবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং গোল্ডেন টাইমে এন্ট্রির জন্য রেডি হন।

মিথুন রাশি
সূর্যের অশ্বিনী নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জন্যও ভাল সময় নিয়ে আসবে। আপনার ইচ্ছে পূরণ হবে। ব্যবসায় লাভ পাবেন। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। 

প্রফেশনাল লাইফে উন্নতি হবে। প্রোমোশনের প্রবল সম্ভাবনা। মাইনে বাড়ার রয়েছে আশঙ্কা। এই সময় সহকর্মীদের সাহায্য মিলবে। তাঁদের সাহায্যে জীবনে এগিয়ে যাবেন। যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরাও ভাল ফল পাবেন। 

সিংহ রাশি
সূর্যের নক্ষত্র গোচরে সিংহ রাশির জাতকেরাও বড় লাভ পাবেন। আপনারা ভাগ্যের সঙ্গে পাবেন। কার্যক্ষেত্রে সম্মান পাবেন। ধার্মিক যাত্রায় যেতে পারেন। কেরিয়ারে উন্নতি হবে। সম্পত্তি বাড়বে। টাকার সমস্যাও এতদিনে মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময় মামলা-মোকদ্দমা থেকে মুক্তি পাবেন। আইনি জটিলতা কাটাতে পারেন। 

মকর রাশি
সূর্যের কেতুর নক্ষত্রে প্রবেশ করার ফলে মকর রাশির জাতকেরাও দারুণ সময় কাটাবেন। মান এবং সম্মান বাড়বে। পৈতৃক সম্পত্তি পাবেন। ভাই-বোনেদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। 

যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁরা পেয়ে যাতে পারেন। এছাড়া প্রাইভেট কোম্পানতে বাড়বে আয়। নতুন চাকরিও পেতে পারেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

Read more!
Advertisement
Advertisement