Advertisement

Surya Gochar 2026: ১৪ এপ্রিল হঠাৎই বাড়বে টাকাপয়সা, সূর্য গোচরে কেরিয়ারে দেবেন লাফ

আত্মা, আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্ব ক্ষমতার কারক গ্রহ সূর্য। আর এই সূর্যই মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এটি ১৪ এপ্রিল ২০২৬ সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আর ১৫ মে ২০২৬ সকাল ৬টা বেজে ২৮ মিনিট পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর ভাল খবর হল, এই সময় সূর্য খুব ভাল ফল দেবে। 

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 5:53 PM IST
  • আত্মা, আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্ব ক্ষমতার কারক গ্রহ সূর্য
  • এই সূর্যই মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে
  • এটি ১৪ এপ্রিল ২০২৬ সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে

আত্মা, আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্ব ক্ষমতার কারক গ্রহ সূর্য। আর এই সূর্যই মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এটি ১৪ এপ্রিল ২০২৬ সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আর ১৫ মে ২০২৬ সকাল ৬টা বেজে ২৮ মিনিট পর্যন্ত এই রাশিতেই থাকবে। আর ভাল খবর হল, এই সময় সূর্য খুব ভাল ফল দেবে। 

মেষ রাশিতে সূর্যের প্রবেশের ফলে কনফিডেন্স এবং নির্ণয় নেওয়ার ক্ষমতা বাড়বে। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। ৩ রাশির সূর্য গোচরে শুভ ফল দেবে। আবার ৪ রাশির হবে ক্ষতি। 

মেষ রাশি
সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে। এটি রাশিচক্রের প্রথম রাশি। সূর্য ১ বছর পরে মেষ রাশিতে যাচ্ছে। যার ফলে এই রাশির জীবনে বিরাট বদল আসবে। আপনারা ইতিবাচক ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। যাঁরা চাকরি করছেন, তাঁরা এগিয়ে যাবেন। আপনাদের প্রোমোশন হতে পারে। চাকরির জায়গায় প্রভাব বাড়বে। পাশাপাশি টাকা পাবেন। অর্থের সমস্যা শেষ হয়ে যাবে।যদিও এই সময় দ্রুত কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং মাথা ঠান্ডা রাখুন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বৃষ রাশি
এই সময় বৃষ রাশির জীবনে বিরাট উন্নতি হবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। এই সময় জীবনে সুখ এবং সুবিধা বাড়বে। আসবে শান্তি। পাশাপাশি টাকা পয়সার চিন্তা এবার শেষ হবে। ব্যাঙ্কে জমাতে পারবেন টাকা। তবে আপনাদেরও সাবধান হতে হবে। একটু ভেবেচিন্তা সিদ্ধান্ত নিন। নইলে সমস্যার শেষ থাকবে না। 

কুম্ভ রাশি
এই রাশির জন্য সূর্যের গোচর ভাল ফল দেবে। টাকার সমস্যা এবার শেষ। হঠাৎ করেই বাম্পার ইনকাম হতে পারে। আয়ের নতুন স্রোত খুলে যেতে পারে সামনে। কেরিয়ারেও উন্নতি নিশ্চিত। যেই সব ব্যক্তি আপনার চাকরিতে সমস্যা তৈরি করছে, তাঁরা এবার পিছু হটবেন। যার ফলে প্রোমোশনের পথ হবে ক্লিয়ার। 

এই ৪ রাশি সাবধান হন
এই সময় তুলা, মকর, ধনু এবং মীন রাশিকে সাবধান হতে হবে। আপনারা কোনও বড় সিদ্ধান্ত এই সময় নেবেন না। তাতে ফেঁসে যেতে পারে। এছাড়া এই সময় শরীর নিয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। নইলে স্বাস্থ্যের হাল খারাপ হতে পারে। পিছু নিতে পারে বড়সড় রোগ। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement