
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান, পদমর্যাদা এবং নেতৃত্বের একটি নির্ধারক হিসেবে বিবেচনা করা হয়। যখন সূর্য রাশি পরিবর্তন করে, তখন ১২টি রাশির প্রত্যেকের জীবনে এর প্রভাব ভিন্ন ভিন্ন ভাবে অনুভূত হয়। সেপ্টেম্বরে সূর্য আবারও রাশি পরিবর্তন করবে। এ বছরের ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে। যেখানে এটি ১৭ অক্টোবর পর্যন্ত থাকবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে সূর্যের এই গোচর কিছু রাশির জন্য কর্মজীবন, চাকরি এবং আর্থিক বিষয়ে ভাল সুযোগ নিয়ে আসতে পারে।
কন্যা রাশিতে সূর্যের গোচর
আগামী ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ, যাকে বুদ্ধি, যুক্তি, ব্যবসা এবং গণনার কারক হিসেবে বিবেচনা করা হয়। তাই সূর্য ও বুধের প্রভাবে এই সময়কালে কাজের পরিকল্পনা করা এবং তা নিয়ে এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রায় এক মাসব্যাপী এই গোচরের সময়ে কিছু মানুষ তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার এবং নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ পেতে পারেন।
মেষ রাশি
এই গ্রহের গোচর মেষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। তবে এটি দক্ষতা প্রদর্শনের সুযোগও দেবে। দীর্ঘদিনের অমীমাংসিত কোনও কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সাফল্য অর্জিত হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা চাপ বাড়া সত্ত্বেও নিরন্তপ প্রচেষ্টা ইতিবাচক ফল দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারাও নতুন বিকল্প খুঁজে পেতে পারেন।
ধনু রাশি
ধনু রাশির জন্য সূর্যের এই গোচর কর্মজীবনে পরিবর্তন এবং অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। কর্মক্ষেত্রে এদের মতামত এবং কাজের গুরুত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতনদের সমর্থন নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সুযোগের দিকে নিয়ে যেতে পারে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য এটি নিজেদের কার্যক্রম সম্প্রসারণের একটি সময় হতে পারে। পুরনো পরিচিতিও সুবিধা বয়ে আনতে পারে।
মকর রাশি
সূর্যের গোচরের প্রভাবে মকর রাশির জাতকরা তাদের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে পারেন। পদ, দায়িত্ব বা ভূমিকায় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘমেয়াদি প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ীরা পুরনো চুক্তি, গ্রাহক বা পরিচিত থেকে লাভবান হতে পারেন। তবে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাই শ্রেয়।
সূর্যের প্রভাব ১৭ অক্টোবর পর্যন্ত থাকবে
১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সূর্য কন্যা রাশিতে থাকবে। এই সময়ে চাকরি, ব্যবসা এবং আর্থিক বিষয় সংক্রান্ত সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নেওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে কোনও কর্মকর্তাদের অনুমোদন বা পুরনো সিদ্ধান্তের কারণে যাদের কাজ আটকে আছে, তারা সামনে এগিয়ে যআওয়ার মতো অবস্থানে আসতে পারেন।