Advertisement

Poila Baisakh Lucky Rashi: মেষ রাশিতে সূর্যের গোচর, ১লা বৈশাখেই অফিসে প্রোমোশন, গাড়ি-বাড়ি হবে ৫ রাশির

১৪ এপ্রিল এক বছর বাদে সূর্য মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। একে বলে মেষ সংক্রান্তি। আর এই মেষ সংক্রান্তির পরদিনটিতেই পালিত হয় পয়লা বৈশাখ। মেষ রাশিতে সূর্যের গোচরের ফলে কোন কোন রাশি হবে লাকি?

পয়লা বৈশাখের লাকি রাশি পয়লা বৈশাখের লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 1:33 PM IST
  • এক বছর বাদে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে
  • মেষ সংক্রান্তির পরদিনটিতেই পালিত হয় পয়লা বৈশাখ
  • সূর্যের গোচরের ফলে কোন কোন রাশি হবে লাকি?

আগামী ১৪ এপ্রিল এক বছর বাদে সূর্য মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। একে বলে মেষ সংক্রান্তি। বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য মেষ রাশিতে এলে নতুন বছর শুরু হয়। আর এই মেষ সংক্রান্তির পরদিনটিতেই পালিত হয় পয়লা বৈশাখ। 

যেহেতু রাশিচক্রের প্রথম রাশি মেষ। এবং এক বছর বাদে সূর্য এই রাশিতে প্রবেশ করার পাশাপাশি সেখানে আগে থেকেই অবস্থান করবে শুক্র। ফলে  সূর্য ও শুক্রের যুতিতে গঠন হবে শুক্রাদিত্য রাজযোগ। দিন কয়েক পরে মেষ রাশিতে প্রবেশ করবে বুধও। বুধ ও সূর্যের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। পরপর শুভ যোগে কোন কোন রাশির ভাগ্য খুলবে? 

মেষ রাশিতে সূর্যের গোচর: মেষ রাশিতেই প্রবেশ করবে সূর্য। তাই এই সূর্যের গোচরে দারুণ ভাবে লাভবান হবেন এই রাশির জাতকরা। এই সময়ে আত্মবিশ্বাস বাড়বে। নেতৃত্বে দেওয়ার ক্ষমতাও বাড়বে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে। কেরিয়ারে উন্নতির নতুন পথ পাবেন। সামাজিক মর্যাদা বাড়বে। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন।

সিংহ রাশিতে সূর্যের গোচর: সূর্যের গোচরে সরকারি কাজে সাফল্য পাওয়ার যোগ আছে সিংহ রাশির জাতকদের। ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন। সামাজিক কাজেও অংশগ্রহণ করার যোগ আছে। সূর্যের প্রভাবে কেরিয়ারে বড় উন্নতি হতে পারে। নতুন গাড়ি কিনতে পারেন। আর্থিক লাভ হবে, মনে আনন্দ থাকবে।

কর্কট রাশিতে রাশিতে সূর্যের গোচর: কর্কট রাশির দশম ঘরে গোচর করবে সূর্য। এই সময়টা লাভজনক ও উপকারী। অফিসে প্রোমোশন পাওয়ার যোগ আছে। সিনিয়র অফিসারদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। সরকারি কাজেও সাফল্য পেতে পারেন। 

মকর রাশিতে সূর্যের গোচর: মকর রাশির চতুর্থ ঘরে গোচর করবে সূর্য।  সম্মান বাড়বে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। সরকারি কাজ থেকে সুফল পাবেন। অফিসে বেতন বৃদ্ধির যোগ আছে। পদোন্নতি হতে পারে।

মিথুন রাশিতে সূর্যের গোচর: এই রাশির একাদশ ঘরে গোচর করবে সূর্য। আয় বাড়বে এবং মনের দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে মিথুন রাশির জাতকদের। ব্যবসায় আয় বাড়বে। নানা দিক থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement