Advertisement

আগামী সপ্তাহেই গোচর করছে সূর্য, ৩ রাশির বাড়বে টাকা-পয়সা, কারা সতর্ক হবেন?

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মসম্মান, আত্মবিশ্বাস, লিডারশিপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ফলে যখন সূর্য যখন নিজের রাশি পরিবর্তন করে তখন তা প্রত্যেকের জীবনকেই প্রভাবিত করে। চলতি বছরে ১৪ই এপ্রিল, অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার সকাল ৯:৩৮ মিনিটে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। পরের মাসের অর্থাৎ মে মাসের ১৫ তারিখ সকাল ৬:২৮ মিনিট পর্যন্ত এই রাশিতেই থাকবে।

৩ রাশির বাড়বে টাকা-পয়সা, কারা সতর্ক হবেন?৩ রাশির বাড়বে টাকা-পয়সা, কারা সতর্ক হবেন?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 1:17 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, লিডারশিপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
  • সূর্য যখন নিজের রাশি পরিবর্তন করে তখন তা প্রত্যেকের জীবনকেই প্রভাবিত করে।
  • কোন কোন রাশির উপর সু-প্রভাব রয়েছে? বুঝে নিন

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মসম্মান, আত্মবিশ্বাস, লিডারশিপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ফলে যখন সূর্য যখন নিজের রাশি পরিবর্তন করে তখন তা প্রত্যেকের জীবনকেই প্রভাবিত করে। চলতি বছরে ১৪ই এপ্রিল, অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার সকাল ৯:৩৮ মিনিটে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। পরের মাসের অর্থাৎ মে মাসের ১৫ তারিখ সকাল ৬:২৮ মিনিট পর্যন্ত এই রাশিতেই থাকবে। মেষ রাশিতে সূর্যের প্রবেশে একাধিক পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে মেষ রাশিতে প্রবেশ একটি নতুন সৌর বছরের সূচনা করে। এই গোচর মানুষের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্মজীবনে পরিবর্তন আনতে পারে। কোন কোন রাশির উপর সু-প্রভাব রয়েছে? বুঝে নিন

মেষ রাশি

এই সময়টি মেষ রাশির জন্য স্পেশাল হতে চলেছে। সূর্যের নিজ রাশিতে প্রবেশ জাতক-জাতিকার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। এছাড়াও, সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। সরকারি বা প্রশাসনিক কাজ সম্পন্ন হতে পারে।

বৃষ রাশি

এই সময়টি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য উন্নতি বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য এবং জীবনে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি সম্ভব হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং মানসিক শান্তি লাভ করবেন। তবে শরীরে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে, সেগুলি উপেক্ষা করবেন না।

কুম্ভ রাশি

সূর্যের গোচর কুম্ভ রাশির জন্য স্বস্তিদায়ক হতে পারে। দীর্ঘদিনের কর্মজীবনের সমস্যার সমাধান হবে। যারা চাকরি খুঁজছেন, তারা একটি ভালো সুযোগ পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এই রাশির জাতক-জাতিকাদের বুঝে শুনে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই রাশিগুলোকে সতর্ক থাকতে হবে

সূর্যের এই গোচর তুলা, মকর, ধনু এবং মীন রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই জাতক-জাতিকাদের গোচরের সময় অহেতুক তর্ক এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়াজনিত অসুস্থতা এবং মানসিক চাপও উদ্বেগের কারণ হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা স্নানের পর সূর্যকে জল নিবেদন করলে উপকার পাবেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement