Advertisement

Surya Gochar 2026: ১৬ নভেম্বর সূর্য গোচর, চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি ৪ রাশির, ভাগ্য চমকাবে

গ্রহের রাজা সূর্য ১৬ অক্টোবর বৃশ্চিক রাশিতে গোচর করবেন। যার ফলে চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে ৪ রাশির। সেই সঙ্গে বাড়বে ব্যবসাও। ভাগ্যও সঙ্গ দেবে। তাই চিন্তার কিছু নেই।

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 9:19 AM IST
  • গ্রহের রাজা সূর্য ১৬ অক্টোবর বৃশ্চিক রাশিতে গোচর করবেন
  • যার ফলে চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে ৪ রাশির
  • সেই সঙ্গে বাড়বে ব্যবসাও

জ্যোতিষ মতে, সূর্য হলেন গ্রহের রাজা। এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, শক্তি, কর্মক্ষমতা এবং সামাজিক মর্যাদার প্রতীক। তাই সূর্যের রাশি পরিবর্তন সব রাশির উপরই বিরাট প্রভাব ফেলে। আর নভেম্বরে ফের রাশি বদল করবেন সূর্য। আগামী ১৬ নভেম্বর ২০২৬ সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। ওই দিন সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে রাশি পরিবর্তন করবেন। আর সূর্য গোচরে দারুণ সময় কাটাবে ৪ রাশি। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। বাড়বে আত্মবিশ্বাস। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। কাজের জায়গায় এগিয়ে যাবেন। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। ভাগ্য চমকাবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সূর্য গোচরে কোন ৪ রাশির সেরা সময় কাটবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিতেই গোচর করছেন সূর্য। যার ফলে এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে এগিয়ে যাবেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। প্রোমোশন হতে পারে। মাইনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই সময় ব্যবসায় পুরনো পরিকল্পনা কাজে দেবে। নতুন করে প্রোজেক্ট পেতে পারেন। ভাগ্য সঙ্গ দেবে।

সিংহ রাশি
সমাজে ও কাজের জায়গায় মানসম্মান বাড়বে। সূর্য গোচরে বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। এছাড়া টাকার অভাব মিটিয়ে ফেলবেন। অফিসে উন্নতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বড় হবে ব্যবসা। নতুন কোনও জায়গায় দোকান খুলতেও পারেন। সুসময় শুধুই সময়ের অপেক্ষা। 

কুম্ভ রাশি
সূর্য গোচরে ১৬ নভেম্বর থেকে দারুণ সময় কাটাবে কুম্ভ রাশি। এই সময় নতুন করে আয়ের উৎস তৈরি হবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই নয়, সূর্য গোচরে আর্থিক সমস্যা মিটে যাবে। জটিলতা দূর হবে। এছাড়া পরিবারে ভাল সময় কাটবে। প্রেমিক-প্রেমিকা সাহায্য করবেন। পাশে থাকবেন।

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সূর্য গোচরে শুভ সময় কাটাবেন। কর্মজীবনে উন্নতি এবার পাকা। খারাপ দিন দেখতে হবে না। এই সময় সম্পত্তি নিয়ে চিন্তা করবেন না। আগের বিনিয়োগ থেকে লাভ হবে। ব্যবসাও বড় হবে। নতুন কোনও প্রোজেক্ট পেতে পারেন। যাতে বাড়বে লাভের মার্জিন। এছাড়া অনেক জটিলতা কাটিয়ে ফেলতে পারবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement