
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের রাজা হলেন সূর্য। এটি মানসম্মান, যশ, উচ্চ পদ এবং প্রশাসনিক সাফল্যের কারক। তাই যখনই সূর্য নক্ষত্র পরিবর্তন করেন, তখন তা সমগ্র জাতি ও বিশ্বের উপর প্রভাব ফেলে। আর ১১ অক্টোবর ২০২৬ সূর্য নক্ষত্র পরিবর্তন করছেন। গোচর করে যাচ্ছেন চিত্রা নক্ষত্রে। যার ফলে দারুণ সময় কাটবে ৪ রাশির। সুদিন আসবে জীবনে। মিটে যাবে টাকার অভাব। অর্থভাগ্য ফিরবে। ধনসম্পত্তি বাড়বে। চাকরি ও ব্যবসায় বিরাট সাফল্য মিলবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং ঝটপট জেনে নিন সূর্য চিত্রা নক্ষত্রে প্রবেশের ফলে কোন কোন রাশির সেরা সময় কাটবে।
বৃশ্চিক রাশি
এই রাশির উপর সূর্য গোচরের বিরাট পজিটিভ প্রভাব পড়বে। টাকার সমস্যা মিটে যাবে। ঝামেলা অশান্তি থেকে মুক্তি পাবেন। সমাজে বাড়বে সম্মান। সেই সঙ্গে চাকরিতে উন্নতি হবে। নতুন করে প্রোমোশনের যোগ তৈরি হচ্ছে। এই সময় ব্যবসাতেও বড় ডিল আসবে। লাভের অংশ বাড়বে। এই যোগে জরুরি কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন। যার জোরে বিরাট উন্নতি হবে।
সিংহ রাশি
এই রাশির অধিপতি হলেন সূর্য। তাই সূর্য নক্ষত্র গোচর করলে বিরাট উন্নতির সম্ভাবনা থাকে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। চাকরিতে সুসময় আসবে। বসের সঙ্গে ঝামেলা মিটে যাবে। মিলতে পারে প্রোমোশন। নতুন ব্যবসা শুরু করার যোগ রয়েছে। এই সময় বাবার সম্পত্তি পেতে পারেন। মায়ের দিক থেকেও মিলতে পারে ধন।
কন্যা রাশি
চিত্রা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছেন সূর্য। যার জোরে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবে কন্যা রাশির জাতক এবং জাতিকারা। জীবনে বহু জটিলতা মিটে যাবে। এই সয়ম নতুন সুযোগ ধরে দেবে। বড় চাকরি করতে পারেন। নতুন অফার লেটার আসতে পারে। এই সময় ব্যবসা বড় হবে। মিটে যাবে অনেক জটিলতা। আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
কুম্ভ রাশি
সূর্যের এই নক্ষত্র গোচরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারাও শুভ সময় কাটাতে পারবেন। কাজের জায়গায় ভাল সময় আসবে। ব্যবসা বড় হবে। নতুন সুযোগ আসতে পারে বিজনেসে। বড় লগ্নির সম্ভাবনা প্রবল। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। ভাল পরিমাণ টাকা পেতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।