
জ্যোতিষ মতে, সূর্য হলেন গ্রহের রাজা। আর ১৭ অক্টোবর সন্ধে ৭টা ৫৭ মিনিটে সূর্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন। এই রাশিতে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত থাকবেন গ্রহরাজ। আর তুলা রাশিতে সূর্যের এই গোচর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে। ভাগ্য ফিরবে। চাকরিতে বড় সাফল্যের যোগ রয়েছে। টাকার অভাব মিটবে। বাড়বে ইনকাম। জীবনে ভাল সময় আসবে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকেও মিলবে মুক্তি।
তাই চিন্তার কোনও কারণ নেই, বরং কোন ৪ রাশি এই তালিকায় রয়েছে, সেটা জেনে নিন।
তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। সূর্যের তুলা রাশিতে গোচরে টাকার অভাব মিটে যাবে। হাতে আসবে অর্থ। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। ব্যবসাও বড় হবে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যার জন্য সমাজে বিরাট সম্মান পেতে পারেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
সিংহ রাশি
সূর্যের নিজের রাশি সিংহ। তাই সূর্য গোচরে দারুণ সময় কাটাতে পারবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা। জীবনে উন্নতি একবারে নিশ্চিত। শুধু তাই নয়, এই সময় প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। এছাড়া ব্যবসাতে বড় ডিল পাওয়ার যোগ রয়েছে। তাই চিন্তা করবেন না। বরং শুভ সময় কাটানোর জন্য তৈরি থাকুন।
কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এখন থেকে ভাল সময় কাটাবে। সূর্য গোচরে একবারে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় বিরাট পদে বসবেন। নিজের টিম হতে পারে। সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসতে পারে। এই সময় টাকার অভাব থাকবে না। প্রচুর অর্থ পেতে পারেন। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন।
বৃশ্চিক রাশি
১৭ অক্টোবর সূর্য গোচরে খুব ভাল ফল পাবে বৃশ্চিক রাশি। এই রাশির ভাগ্য ফিরবে। গোল্ডেন টাইম এখন শুরু। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। বসের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হবে। মিটে যাবে জটিলতা। প্রোমোশন হতে পারে। এই সময় লিডারশিপে পৌঁছে যেতে পারেন। অনেক দিনের প্ল্যানিং এবার কাজে দেবে। টাকার অভাব থাকবে না। তাই চিন্তা নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।