Advertisement

Surya Gochar 2026: ২০ জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে সূর্য গোচর, ৬ রাশির টাকার অভাব শেষ, বাড়বে আত্মবিশ্বাস

সূর্য এখন পুনর্বসু নক্ষত্রে রয়েছে। যার ফলে দারুণ সময় কাটাবে ৬ রাশি। তাদের টাকার অভাব থাকবে না। পাশাপাশি বাড়বে আত্মবিশ্বাস। তাই ঝটপট নিবন্ধটি পড়ে নিন।

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 3:41 PM IST
  • সূর্য এখন পুনর্বসু নক্ষত্রে রয়েছে
  • দারুণ সময় কাটাবে ৬ রাশি
  • বাড়বে আত্মবিশ্বাস

জ্যোতিষ মতে, সূর্য হল গ্রহের রাজা। এটি আত্মবিশ্বাস এবং পদ-প্রতিষ্ঠার কারক। আর ৬ জুলাই ২০২৬, দুপুর ১২টা ৯ মিনিটে এটি গুরুর পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে। এই নক্ষত্রে সূর্য থাকবে ২০ জুলাই, ২০২৬ পর্যন্ত। যার ফলে ৬ রাশির জীবনে উন্নতি হবে। সুখ এবং সম্মান বাড়বে। পাশাপাশি টাকার অভাব দূর হবে। পাবেন ভরপুর আত্মবিশ্বাস। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই সময় কোন কোন রাশির জীবনটা দারুণ কাটবে। 


মেষ রাশি
সূর্য রয়েছে পুর্নবসু নক্ষত্রে। যার ফলে জীবনে ইতিবাচক বদল দেখবে মেষ রাশি। আত্মবিশ্বাস বাড়বে। জীবনে নতুন দিশা দেখতে পাবেন। পাশাপাশি আর্থিক স্থিতি বদলে যাবে। চাকরির জায়গায় নয়া সুযোগ পাবেন। পাশাপাশি পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা করতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বৃষ রাশি
এই রাশির জন্য পুনর্বসু নক্ষত্রে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। এই গোচরে কাজের অভাব দূর হবে। সমাজে বাড়বে সম্মান। পাশাপাশি টাকার কষ্ট দূর হবে। পাবেন প্রচুর ধনসম্পত্তি। এই সময় অনেক জটিলতা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। 

সিংহ রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জন্যও সেরা সময় নিয়ে আসবে। আপনারা অফিসে বিরাট দায়িত্ব পেতে পারেন। সেই সঙ্গে অনেক দিন ধরে চলতে থাকা বিবাদ এবার মিটে যাবে। কেরিয়ারে উন্নতির আশা রয়েছে। পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্ক ফিরে যাবে। এই সময় ব্যক্তিত্ব নয়া রূপ নেবে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারও গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। আপনাদের মন শান্ত থাকবে। বেড়ে যাবে আত্মবিশ্বাস। পাশাপাশি পরিবারে টাকার অভাব মিটে যাবে। বাড়বে ইনকাম। এছাড়া কাজের জায়গাতে বিরাট প্রোমোশন হতে পারে। পড়ুয়ারাও ভাল ফল করতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

ধনু রাশি
সূর্যের নক্ষত্র পরিবর্তনে ধনু রাশির ভাগ্য খুলে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনসঙ্গীকে পাশে পাবেন। কাজের জায়গায় স্থিরতা আসবে। মানসিক অস্বস্তি দূর হবে। এই সময় পরিশ্রমের ফল পাবেন। খরচের ক্ষেত্রে ভারসাম্য ফিরবে। সেই সঙ্গে মিটে যাবে সমস্যা। 

Advertisement

মীন রাশি
এই রাশির জন্যও সূর্যের এই নক্ষত্র গোচর শুভ পরিণাম নিয়ে আসবে। আর্থিক স্থিতি বদলে যাবে। টাকা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এছাড়া এই সময় কেরিয়ার নতুন পথে বইতে শুরু করবে। পুরনো সম্পর্ক আবার জেগে উঠবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement