Advertisement

Surya Gochar 2026: ২০ জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে সূর্য গোচর, ৬ রাশির বাড়েবে আত্মবিশ্বাস, ব্যাঙ্ক ভরবে টাকায়

২০ জুলাই পর্যন্ত বিশেষ সূর্যের গোচর। এই সময় ৬ রাশির ভাগ্য বদলে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি জীবনে টাকার অভাব থাকবে না।

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 2:26 PM IST
  • ২০ জুলাই পর্যন্ত বিশেষ সূর্যের গোচর
  • এই সময় ৬ রাশির ভাগ্য বদলে যাবে
  • জীবনে টাকার অভাব থাকবে না

জ্যোতিষ শাস্ত্রে সূর্যের বিরাট গুরুত্ব রয়েছে। এটিকে গ্রহের রাজা বলা হয়। এটি আত্মবিশ্বাস এবং পদ-প্রতিষ্ঠার প্রতীক। আর ভাল খবর হল, ৬ জুলাই ২০২৬ সূর্য প্রবেশ করেছে বৃহস্পতি বা গুরুর পুনর্বসু নক্ষত্রে। এই নক্ষত্রে ২০ জুলাই, ২০২৬ পর্যন্ত থাকবে সূর্য। যার ফলে ৬ রাশির ভাগ্য খুলে যাবে। এই সব রাশির জাতক এবং জাতিকা ধন ও সম্পত্তি পাবেন। টাকার অভাব মিটে যাবে। তাই আসুন জেনে নেওয়া যাক সেই ৬ রাশি কোনটি। 


মেষ রাশি
সূর্যের গোচর পুর্নবসু নক্ষত্রে প্রবেশ করছে। যার ফলে ইতিবাচক প্রভাব দেখতে পাবে মেষ রাশি। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক স্থিতি বদলে যাবে। পাশাপাশি নতুন ব্যবসা খুলতে পারেন। পুরনো বন্ধুদের সাহায্য পাবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

বৃষ রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। হঠাৎ করেই কিছু পরিচিতের কাছ থেকে সাহায্য পাবেন। সেই সঙ্গে টাকার অভাব শেষ হয়ে যাবে। এছাড়া কাজের জায়গায় বাড়বে সম্মান। চাকরিতে বিরাট প্রমোশনের যোগও রয়েছে। এছাড়া এই সময় বড়সড় বিপদ কাটিয়ে ফেলতে পারবেন। 

সিংহ রাশি
সূর্য নক্ষত্র পরিবর্তন করছে। এর ফলে অফিসে দায়িত্ব বেড়ে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পাশাপাশি কেরিয়ারে বিরাট উন্নতি হতে পারে। এই সময় বাবার সঙ্গে সম্পর্ক ঠিক হবে। তিনি ক্ষমা করে দেবেন। পাশাপাশি সমাজেও বাড়বে সম্মান। টাকার অভাব দূর হয়ে যাবে। 

কন্যা রাশি
সূর্যের এই গোচর কন্যা রাশির জন্যও খুব ভাল সময় নিয়ে আসবে। আপনাদের মন শান্ত থাকবে। পরিবারে শান্তি ফিরবে। এই সময় কাজের জায়গাতেও স্টেবিলিটি পাবেন। সেই সঙ্গে শিক্ষায় এগিয়ে যাবেন। পাশাপাশি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষাও ক্র্যাক করে ফেলতে পারবেন। 

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য খুলে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ফিরবে। কাজের জায়গায় বিরাট উন্নতির আশা রয়েছে। এতদিনে নিজের পরিশ্রমের ফল পাবেন। পাশাপাশি এই সময় ইনকাম বাড়বে।  

Advertisement

মীন রাশি
এই রাশির জন্যও সময়টা সেরার সেরা কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক অবস্থা ফিরে যাবে। জীবনে আসবে ইতিবাচক বদল। পাশাপাশি কেরিয়ারেও বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।  

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement