Advertisement

Surya Grahan 2026: বছরের সবথেকে লম্বা সূর্যগ্রহণ আসছে, ৩ রাশির বাড়বে ইনকাম, ভাগ্য চমকাবে

হিন্দু জ্যোতিষে সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। আর ২০২৬ সালের সবথেকে লম্বা সূর্যগ্রহণ আসতে চলেছে। এটি চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। আর এই গ্রহণের প্রভাব সব রাশির উপরই পড়বে। 

সূর্য গ্রহণ ২০২৬সূর্য গ্রহণ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 9:03 AM IST
  • হিন্দু জ্যোতিষে সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে
  • আর ২০২৬ সালের সবথেকে লম্বা সূর্যগ্রহণ আসতে চলেছে
  • এটি চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে

হিন্দু জ্যোতিষে সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। আর ২০২৬ সালের সবথেকে লম্বা সূর্যগ্রহণ আসতে চলেছে। এটি চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। আর এই গ্রহণের প্রভাব সব রাশির উপরই পড়বে। 

কবে এই সূর্যগ্রহণ? 
চলতি বছর, অর্থাৎ ২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ অগাস্ট হতে চলেছে। এই দিনে আবার শ্রাবণ মাসের অমাবস্যাও রয়েছে। যার ফলে এই দিনের গ্রহণ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 

বছরের সবথেকে লম্বা সূর্যগ্রহণ
এই সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী, ১২ অগাস্ট রাত ৯টা বেজে ৪ মিনিটে শুরু হবে। আর ১৩ অগাস্ট সকাল ৪টে বেজে ২৫ মিনিটে শেষ হবে। অর্থাৎ এই গ্রহণের প্রভাব থাকবে মোটামুটি সাড়ে ৬ ঘণ্টা। যার ফলে এই গ্রহণকে বছরের সবথেকে লম্বা সূর্যগ্রহণ বলা হচ্ছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হয়। কিন্তু সেটা মোটামুটি ৪ ঘণ্টা ছিল। তবে এবার সাড়ে ৬ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। 

ভারতে কী দেখা যাবে সূর্যগ্রহণ? 
১২ অগাস্ট ভারতে দেখা যাবে না সূর্যগ্রহণ। তাই এর সূতক কালও পালন করা হবে না। যদি সূতক কাল পালন করা হতো, তাহলে গ্রহণ শুরুর ১২ ঘণ্টা আগে থেকেই সকল ধর্মীয়, শুভ-মাঙ্গলিক কাজ বন্ধ করে দেওয়া হতো।

৩ রাশির জন্য সেরা সময় আসছে
এই গ্রহণ ৩ রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। এই সময় থেকেই শুরু হবে উন্নতি। আর্থিক লাভ হবে। তাই দ্রুত সেই ৩ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা দারুণ কাটবে। আপনারা নতুন করে শুরু করতে পারেন। প্রফেশনাল লাইফে এগিয়ে যাবেন। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক বদল আসার বিরাট সম্ভাবনা। এই সময় ধন-সম্পত্তি বাড়বে। পাশাপাশি বৃদ্ধি পাবে মান এবং সম্মান। 

তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও গ্রহণ ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। আপনাদের টাকার টেনশন শেষ। ব্যক্তিগত জীবনে সমস্যা শান্তি বজায় থাকবে। এই সময় চাকরিতে উন্নতি হতে পারে। পাশে পেতে পারেন বসকে। এছাড়া জীবনে আনন্দ থাকবে। যাবতীয় কষ্ট হয়ে যাবে দূর। তাই এখন থেকেই সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

সিংহ রাশি
সূর্যগ্রহণ জীবনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। প্রফেশনাল লাইফে নতুন শুরু করতে পারেন। এবার ভাল চাকরির অফার পাওয়ার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি ধন-সম্মত্তি বাড়বে। বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স। মান সম্মানও পাবেন। তাই সূর্যগ্রহণের সময় গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

 

Read more!
Advertisement
Advertisement