Advertisement

আগামী সপ্তাহেই সূর্যগ্রহণ, কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে?

চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি। ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে এই গ্রহণ লাগতে চলেছে। যদিও এবারের সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।

কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে?কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 4:05 PM IST
  • চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি।
  • এবারের সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
  • ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ কোন রাশিচক্র এবং নক্ষত্রমণ্ডলে ঘটতে চলেছে?

চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি। ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে এই গ্রহণ লাগতে চলেছে। যদিও এবারের সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে সময় অনুসারে, আগামী মঙ্গলবার বিকেল ৩:২৬ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭:৫৭ মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। বৈজ্ঞানিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই সূর্যগ্রহণ অ্যান্টার্কটিকা, আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে দেখা যাবে।

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ কোন রাশিচক্র এবং নক্ষত্রমণ্ডলে ঘটতে চলেছে?

জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ধরা হলে দেখা যাচ্ছে, এই সূর্যগ্রহণ কুম্ভ রাশি এবং শতভীষা নক্ষত্রে ঘটছে। তাই এই রাশি ও নক্ষত্রে জন্মগ্রহণকারীদের সূর্যগ্রহণের সময় বিশেষ সতর্ক হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে অবহেলা করা হলে তা চরম ভুল সিদ্ধান্ত হিসেবে দেখা দিতে পারে। তাই এই সময় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ। কাউকে অন্ধভাবে বিশ্বাস করাও এসময় ঠিক হবে না।

সূর্যগ্রহণের সময় এই রাশিচক্রের জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে:

সিংহ রাশির জাতক জাতিকাদের তাঁদের বিবাহিত জীবন এবং পার্টনারের বিষয়ে সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক বিষয় ও তাঁদের মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ এবং বিভ্রান্তির সম্মুখীন হতে পারে, যা তাঁদের কাজে বাধা সৃষ্টি করতে পারে। এদিকে, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভাল।

সূর্যগ্রহণের সময় এই কাজগুলো করুন

  • ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের সময় সূর্য মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। 
  • গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা এবং দান করাও উপকারী বলে মনে করা হয়। 
  • গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকার এবং ধারালো বা সূঁচালো জিনিস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।


 

 

Read more!
Advertisement
Advertisement