Advertisement

Surya Grahan Bad Effect: পিছু ছাড়বে না সূর্যগ্রহণের খারাপ প্রভাব, ১৫দিন পর্যন্ত সতর্ক থাকুন ৫ রাশি

বছরের প্রথম সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। এদিন দুপুর ৩টে ১১ মিনিট থেকে শুরু হয়েছে সূর্যগ্রহণ, যা চলেছে সন্ধে ৭টা ৫৭ মিনিটে। তবে এই সূর্যগ্রহণের প্রভাব এখনও শেষ হয়নি। জ্যোতিষবিদদের মতে, এই সূর্যগ্রহণের প্রভাব প্রায় একমাস পর্যন্ত থাকবে।

সূর্যগ্রহণের খারাপ প্রভাবসূর্যগ্রহণের খারাপ প্রভাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • বছরের প্রথম সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি হয়ে গিয়েছে।

বছরের প্রথম সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি হয়ে গিয়েছে। এদিন দুপুর ৩টে ১১ মিনিট থেকে শুরু হয়েছে সূর্যগ্রহণ, যা চলেছে সন্ধে ৭টা ৫৭ মিনিটে। তবে এই সূর্যগ্রহণের প্রভাব এখনও শেষ হয়নি। জ্যোতিষবিদদের মতে, এই সূর্যগ্রহণের প্রভাব প্রায় একমাস পর্যন্ত থাকবে। সূর্যগ্রহণের ১৫ দিন আগে ও ১৫ দিন পর এই গ্রহণের প্রভাব দেখতে পাওয়া যাবে। তাই ১৭ ফেব্রুয়ারিতে হওয়া এই সূর্যগ্রহণের প্রভাব ৪ মার্চ পর্যন্ত থাকবে। ৪ মার্চ হোলির উৎসবের দিন সূর্যগ্রহণের প্রভাব সম্পূর্ণভাবে শেষ হবে। ততদিন পর্যন্ত ৫ রাশিকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। 

সিংহ রাশি
সূর্যগ্রহণের প্রভাব আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। আগামী ১৫দিন পর্যন্ত আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। চাকরি, ব্যবসায় বড় লোকসান হতে পারে। তাড়াহুড়ো, অহংকার আপনাকে কোনও বড় সমস্যায় ফেলতে পারে। বরিষ্ঠদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন। 

কন্যা রাশি
সূর্যগ্রহণের প্রভাব কন্যা রাশির জাতকদের জন্য বড় সমস্যা নিয়ে আসবে। চাকরি, ব্যবসা বা অন্য কোনও কাজে বাধা আসবে। আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ, বিনিয়োগ বাড়তে পারে। আঘাত-দুর্ঘটনা হওয়ার ঝুঁকি থাকবে। তাই গাড়ি খুব সাবধানে চালাবেন। অন্যের গাড়ি না চালানোই ভাল। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য আগামী ১৫ দিন সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগ ও খরচ সংক্রান্ত বিষয়ে লোকসান হতে পারে। খারাপ লোকের সঙ্গ কোনও সমস্যায় ফেলতে পারে। শর্টকাটে অর্থ উপার্জনের প্রচেষ্টা আপনাকে সমস্যায় ফেলবে। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ মামলায় সতর্কতা অবলম্বন করুন। 

কুম্ভ রাশি
সূর্যগ্রহণ কুম্ভ রাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এদের মানসিক চাপ বাড়তে পারে। আপনার আচরণে খিটখিটে ভাব দেখা দেবে। পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখুন। ঝগড়া থেকে দূরে রাখুন। এই মুহূর্তে কোনও ভ্রমণ করবেন না। আগামী ১৫ দিনে কোনও ঝুঁকি নেবেন না। কোনও বড় কাজ এই সময় শুরু না করাই ভাল। 

Advertisement

মীন রাশি
সূর্যপুত্র শনি মীন রাশিতে বসে রয়েছে। পিতা-পুত্র একে-অপরের শত্রু বলেও মানা হয়। সূর্যগ্রহণের প্রভাব মীন রাশির জাতকদের আর্থিক ক্ষতির মুখে ফেলবে। প্রতারণার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় চড়াই-উৎরাই আসবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। কোনও পুরনো রোগ আগামী ১৫ দিন ধরে দুঃশ্চিন্তায় ফেলতে পারে। 

 
 

Read more!
Advertisement
Advertisement