
৬ এপ্রিল ২০২৬, সোমবার গ্রহের রাজা সূর্য এবং গুরু বৃহস্পতি একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। যার ফলে তৈরি হবে কেন্দ্র দৃষ্টি যোগ। আর এই যোগ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে। বিশেষত, ৪ রাশির ভাগ্য খুলে যাবে।
মাথায় রাখতে হবে, সূর্য এবং বৃহস্পতি, দুইই অত্যন্ত প্রভাবশালী গ্রহ। আর এই দুই গ্রহ মিলে যখন কোনও যোগ তৈরি করে, তখন কিছু রাশির জীবনে ভাল সময় শুরু হয়ে যায়। এই সব রাশির জাতকদের কেরিয়ারে হয় উন্নতি। পাশাপাশি ব্যবসাতেও হয় লাভ। সমাজে মান সম্মান বৃদ্ধি পায়।
তাই আর সময় নষ্ট না করে জেনে নিন সেই ৪ রাশির সম্পর্কে-
মিথুন রাশি
মিথুন রাশির জন্য এই কেন্দ্র দৃষ্টি যোগ দারুণ খবর বয়ে আনবে। আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। চাকরি পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন।
পাশাপাশি এই সময় আপনারা মানসিক শান্তি পাবেন। ঘরের পরিস্থিতি স্বাভাবিক হবে। সম্পর্কে হবে উন্নতি। তাই চিন্তার কিছু নেই।
কন্যা রাশি
সূর্য এবং গুরুর যোগের জন্য আপনারা ইতিবাচক সময় কাটাতে পারবেন। ব্যবসায় এগিয়ে যাবেন। নতুন পার্টনারশিপ হতে পারে। শুধু তাই নয়, নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। আয়ের স্রোত আসবে। আপনাদের অর্থ সঙ্কট মিটে যাবে।
যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্যও সেরার সেরা যাবে এই সময়টা। নতুন চাকরি পেতে পারেন। এছাড়া বড় কোনও অসুখ থেকে এবার রেহাই পাবেন। স্বাস্থ্যের হাল ফিরবে। তবে নিজেকে নিয়ে সচেতন থাকুন। স্বাস্থ্যের খেয়াল রাখা খুবই জরুরি।
ধুন রাশি
এই যোগ সেরা সময় এনে দেবে ধনু রাশির জীবনেও। আপনারা চাকরিতে প্রোমোশন পেতে পারেন। বসের সুনজরে আসারও রয়েছে সম্ভাবনা। শুধু তাই নয়, এতদিনে আপনাদের পরিশ্রম ফল দেবে।
ব্যবসায়ীরা এই সময় নতুন দোকান খুলতে পারেন। এছাড়া নতুন কোনও ব্যবসায় বিনিয়োগেরও রয়েছে সম্ভাবনা। আর্থিক কষ্ট এই সময় দূর হয়ে যাবে। যাঁদের বিয়ে হয়নি, তাঁরা বিয়ের প্রস্তাব পাবেন। বিবাহিতদের দাম্পত্য জীবন শুধরে যাবে।
মীন রাশি
অত্যন্ত ভাল সময় যাবে আপনাদেরও। আয় বাড়বে। ব্যবসা এবং চাকরিতে নতুন পথ খুলে যাবে। ফিরবে স্বাস্থ্যের হাল। পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অর্থকষ্ট হবে দূর।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।