
জ্যোতিষ শাস্ত্র মতে, সূর্য নেতৃত্ব, প্রতিষ্ঠা ও আত্মবিশ্বাসের কারক। আর গুরু হল জ্ঞান, ভাগ্য এবং মাঙ্গলিক কাজের কারক। আর এই দুই গ্রহ ২৯ জুলাই ২০২৬, বুধবার সন্ধে ৫টা ৪৫ মিনিটে একে অপরের ০ ডিগ্রি কোণে আসছে। এর ফলে বিশেষ যোগ তৈরি হচ্ছে। এর নাম যুতি দৃষ্টি যোগ।
এই যোগের জন্য ৪ রাশির বিশেষভাবে ফায়দা হবে। তাদের আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতির আশাও রয়েছে। তাই ঝটপট এই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য সূর্য ও গুরুর যোগ খুবই ভাল কাটবে। আপনাদের পরিবারে আসবে সুখের সময়। সকলে সুস্থ থাকবেন। পাশাপাশি কাজের জায়গায় হবে উন্নতি। চাকরিতে বেতন বাড়তে পারে। সেই সঙ্গে প্রোমোশনের সম্ভাবনাও রয়েছে। এই সময় ব্যবসাতেও এগিয়ে যাবেন। পার্টনারের সঙ্গে বিবাদ মিটে যাবে। মন থেকে দূর হয়ে যাবে ভয়।
কর্কট রাশি
সূর্য ও গুরুর যুতি কর্কট রাশির লোকেদের সফলতা এনে দেবে। এই সময় ভাগ্য় পুরো সঙ্গ দেবে। যেই সব কাজ এতদিন হতে পারেনি, সেগুলি এবার হয়ে যাবে। কেরিয়ারে সুখবর পেয়ে যাবেন। এই সময় ধন কামাতে পারবেন।
এছাড়া চাকরিতে এগিয়ে যাবেন। পাশাপাশি ব্যবসায় নতুন প্রোজেক্ট পেতে পারেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এবার সেরা সময় কাটাবেন। আপনাদের আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। কেরিয়ারে নতুন সুয়োগ তৈরি হয়ে যাবে। আধিকারিকদের সাহায্য পাবেন। ব্যবসায় এগিয়ে যাবেন। পাশাপাশি প্রেমের সম্পর্ক নয়া মোড় নেবে। এই যোগে মানসিক সমস্যা দূর হবে। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। তাই অহেতুক দুশ্চিন্তা করে নিজের মাথা ব্যথা বাড়াবেন না।
ধনু রাশি
সূর্য ও গুরুর এই যুতি দৃষ্টি যোগে শুভ ফল পাবে ধনু রাশির জাতক এবং জাতিকারা। আপনাদের উন্নতি হবে নিশ্চিত। পাশাপাশি আর্থিক স্থিতি বদলে যাবে।
এই সময় নতুন চাকরি হতে পারে। পুরনো কাজেও প্রোমোশন হওয়ার সম্ভাবনা। এই সময় বাড়তে পারে আত্মবিশ্বাসও। যার ফলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসা বাড়তে পারে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।