Advertisement

Surya Guru Yog 2026: ২৯ জুলাই সূর্য ও গুরুর যুতি দৃষ্টি যোগ, ৪ রাশির কেরিয়ারে উন্নতি, টাকার কষ্ট শেষ

Yuti Drishti Yog 2026: সূর্য ও গুরুর যুতি দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। যার ফলে সেরা সময় আসবে ৪ রাশির জীবনে। এই সময় চাকরিতে উন্নতি পাকা। পাশাপাশি অন্যান্য লাভও মিলবে।

সূর্য গুরুর যোগসূর্য গুরুর যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 2:39 PM IST
  • সূর্য ও গুরুর যুতি দৃষ্টি যোগ তৈরি হচ্ছে
  • যার ফলে সেরা সময় আসবে ৪ রাশির জীবনে
  • এই সময় চাকরিতে উন্নতি পাকা

জ্যোতিষ শাস্ত্রে অনুযায়ী, সূর্য নেতৃত্ব, প্রতিষ্ঠা, আত্মবিশ্বাসের কারক। আর অন্যদিকে জ্ঞান, ভাগ্য, এবং মাঙ্গলিক কাজের কারক গুরু। আর ভাল খবর হল, জুলাই মাসে সূর্য এবং গুরু একে অপরের ০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে যুতি দৃষ্টি যোগ। এই যোগ ২৯ জুলাই, ২০২৬ তৈরি হতে চলেছে। এই যোগের জন্য দারুণ সময় কাটবে ৪ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের কেরিয়ারে উন্নতি হবে। প্রচুর টাকা পাবেন। পাশাপাশি সমাজে বাড়বে মান সম্মান। এছাড়া পরিবারে ভাল সময় আসবে। 

তাই ঝটপট সেই ৪ রাশির সম্পর্কে জেনে নিন, যাদের এই সময়টা খুবই ভাল কাটবে। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা এই সূর্য গুরুর যুতি দৃষ্টি যোগে দারুণ সময় কাটাতে পারবেন। আপনাদের পরিবারে সুখ আসবে। পাশাপাশি কাজের জায়গায় হবে সুনাম। এছাড়া এই সময় চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে। পাশাপাশি ব্যবসাতেও উন্নতির আশা রয়েছে। এই সময় প্রেমের সম্পর্কেও ভাল সময় আসবে। নিজেদের মধ্যে ঝামেলা-অশান্তি মিটে যাবে। এছাড়া পরিবারেও থাকবে সুখের আবহাওয়া। 

কর্কট রাশি
সূর্য এবং গুরুর এই যুতি কর্কট রাশির জন্যও সেরা সময় নিয়ে আসবে। আপনারা জীবনে বিরাট সফল হবেন। এই সময় ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। অনেক দিন ধরে যেই সব কাজ আটকে ছিল, সেগুলো এবার হয়ে যাবে। এই সময় কেরিয়ারে এগিয়ে যাবেন। পাশাপাশি পাবেন শুভ খবর। টাকার অভাব শেষ হয়ে যাবে। মিলবে অনেক ধন। এছাড়া নতুন সম্পত্তি কেনার যোগও রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল। যুতি দৃষ্টি যোগে কেরিয়ারে এগিয়ে যাবেন। পাশাপাশি টাকার সমস্যা এবার শেষ হবে। ব্যবসাও বড় হবে। নতুন স্টার্টআপ খুলে ফেলতে পারবেন। 

এই সময় বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি মানসিক অশান্তি দূর হয়ে যাবে। পরিবারে সুসময় আসবে। মিটে যাবে ঝামেলা অশান্তি। 

Advertisement

ধনু রাশি
এই রাশির জন্যও সূর্য ও গুরুর যুতি দৃষ্টি যোগ সেরা সময় নিয়ে আসবে। চাকরিতে বাম্পার উন্নতি হবে। নয়া পদ পেতে পারেন। এছাড়া ব্যবসার হাল ফিরবে। নতুন করে সব কিছু শুরু করতে পারেন। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। পরিবারেও সেরা সময় কাটাতে পারবেন। সম্পর্কে প্রেম বাড়বে। তাই চিন্তার কিছু নেই। 


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

Read more!
Advertisement
Advertisement