
১৭ অগাস্ট ২০২৬ দিনটা জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ওই দিন গ্রহের রাজা সূর্য নিজের রাশি সিংহতে প্রবেশ করবে। আর ওই রাশিতে আগে থেকেই বসে রয়েছে ছায়া গ্রহ কেতু। যার ফলে সিংহ রাশিতে সূর্য এবং কেতু মিলে শক্তিশালী গ্রহণ যোগ তৈরি করছে। আর এই যোগে বিরাট উন্নতি হবে ৪ রাশির। এই সময় ইনকাম বাড়বে। টাকার অভাব থাকবে না। সেই সঙ্গে সমাজে বৃদ্ধি পাবে মানসম্মান। এছাড়া চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশির জন্য সময়টা ভাল কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে আর টেনশন নেই।
মেষ রাশি
সূর্য এবং কেতুর এই গ্রহণ যোগে বিরাট উন্নতি করবে মেষ রাশির জাতক এবং জাতিকারা। আপনারা আয়ের নতুন পথ পাবেন। টাকার অভাব মিটে যাবে। এই সময় চাকরিতে এগিয়ে যাবেন। পাশাপাশি মিটে যাবে অন্যান্য ছোটখাটো সমস্যা। এছাড়া পরিবারের সঙ্গে ভাল সময় কাটানো সম্ভব হবে। সকলেই সম্মান করবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
মিথুন রাশি
এই রাশির জন্যও সেরার সেরা সময় নিয়ে আসবে গ্রহণ যোগ। এই শক্তিশালী যোগে আত্মবিশ্বাস বাড়বে। কাজের জায়গায় এগিয়ে যাবেন। টাকা-পয়সার ঝামেলা মিটে যাবে। আয় অনেকটাই বাড়বে। এই সময় দূরে কোথাও যেতে পারেন। ব্যবসাতেও বাম্পার লাভ হতে পারে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না।
তুলা রাশি
এই শক্তিশালী গ্রহণ যোগে আয়ের নতুন স্রোত সামনে আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব মিটবে। এই যোগে চাকরিতেও বিরাট উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। সেই সঙ্গে সহকর্মীরাও সাহায্য করবেন। যার ফলে অনেক সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।
ধনু রাশি
এই সময় আধ্যাত্মিক কাজে মন বসবে। সূর্য ও কেতুর এই গ্রহণ যোগে আয় বাড়বে অনেকটাই। যার ফলে টাকার চিন্তা করতে হবে না। এছাড়া এই সময় চাকরিতে প্রোমোশন হতে পারে। বসের কাছের মানুষ হয়ে উঠতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাও বাড়তে পারে।
কীভাবে এই যোগের শুভ প্রভাব বাড়াবেন?
প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্য মন্ত্র এবং গায়েত্রী মন্ত্র জপ করুন। ব্যস, তাহলেই খুব ভাল ফল পাবেন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।