Advertisement

Surya Ketu Lucky Time: 17 August থেকে সূর্য-কেতু সদয় 3 রাশিতে, খুলবে কপাল

ছায়াগ্রহ কেতুর ও সূর্যের মেলবন্ধন অগাস্টে। খুলে যাবে ৩ রাশির জাতক-জাতিকাদের কপাল। সব ক্ষেত্রেই তাঁরা পাবেন কাঙ্ক্ষিত ফল। সূর্যদেবের কৃপায় চাকরি ও ব্যবসায় উন্নতি।

রাশিফলরাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 8:26 PM IST
  • অগাস্টে সূর্য ও কেতুর যোগ।
  • লাভবান ৩ রাশির জাতক ও জাতিকা।

আগামী ১৭ অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। বহু বছর পর সিংহ রাশিতে সূর্য ও কেতুর এক দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। এবারের এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নিজের রাশিতে অবস্থানকালে সূর্য সবচেয়ে শক্তিশালী থাকেন। বলে রাখি, সিংহ রাশির অধিপতিই সূর্য। স্বাভাবিকভাবে সূর্যের প্রভাব বাড়বে। 

ছায়াগ্রহ কেতুর সঙ্গে সূর্যের এই মেলবন্ধন ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি ঘটাবে। পদ-মর্যাদা, সাফল্য এবং কাঙ্ক্ষিত ফল লাভের দারুণ সুযোগ নিয়ে আসতে পারে। সহজ কথায়, এই সময়কালে ভাগ্যের দরজা খুলে যাবে। চলুন দেখে নেওয়া যাক, দেবগুরুর কৃপায় কোন কোন রাশির কপাল খুলতে চলেছে

সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহ সংযোগ অত্যন্ত শুভ হতে পারে। আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। পরিবার থেকে শুরু করে সমাজে আপনার মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে মিলতে পারে সাফল্য এবং পদোন্নতি। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মনের মতো করে শেষ হওয়ার যোগ রয়েছে। ভাগ্য পুরোদমে আপনার সহায় থাকবে। সূর্যের প্রভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। বাড়বে ব্যক্তিত্বের আকর্ষণ। নতুন চাকরির যোগ রয়েছে। সব ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখবেন।

কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়কাল বেশ লাভজনক হতে চলেছে। আয়ের উৎস খুলে যেতে পারে। পরিবারে থাকবে আনন্দ ও খুশির মেজাজ। পেতে পারেন কোনও সুখবর। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। আপনার আত্মবল বহুগুণ বেড়ে যাবে। আচমকা অর্থলাভের ফলে নতুন কোনও বহুমূল্য বস্তু বা সম্পত্তি কেনাকাটা করতে পারেন। আপনার জাগতিক সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। নতুন পরিচিতি ও প্রশংসা পাবেন। ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতা এবার কাজে লাগবে। অন্য কোনও নতুন ব্যবসার কাজেও হাত দিতে পারেন।

মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ অত্যন্ত ইতিবাচক ফল নিয়ে আসবে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে। আটকে থাকা বকেয়া কাজ শেষ হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই মজবুত হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে বড় সাফল্য মিলতে পারে। দীর্ঘদিনের নিজস্ব নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন এবার পূরণ হওয়ার সম্ভাবনা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement