
সূর্যকে অবস্থান, প্রতিপত্তি, সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহও বলা হয়। সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস। হিন্দুধর্মে সূর্যদেবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ধর্মীয় গ্রন্থে তাঁর মহিমার ব্যাপক প্রশংসা করা হয়েছে। প্রকৃতপক্ষে, হিন্দুধর্মে সূর্যদেবকে শক্তি, সম্মান এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। গ্রহের রাজা সূর্য, প্রতি মাসে তার রাশিচক্র পরিবর্তন করে। সূর্য বছরে ১২ বার তার রাশিচক্র পরিবর্তন করে। যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে যায় বা নক্ষত্র পরিবর্তন করে, তখন তার প্রভাব সব রাশির জাতকদের উপর কম- বেশি পড়ে।
১৪ই এপ্রিল, সূর্য তার রাশি পরিবর্তন করবে। জ্যোতিষীদের মতে, যখনই সূর্য তার অবস্থান পরিবর্তন করে, তার প্রভাব সমস্ত রাশির ওপরই অনুভূত হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে—যেখানে সূর্যকে তার সর্বোচ্চ অবস্থানে বলে মনে করা হয়। এই সময়ে, সূর্য অশ্বিনী নক্ষত্রেও প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রটিকে তেজ ও শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। সূর্যের এই রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন—উভয়কেই নির্দিষ্ট কিছু রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারা লাকি জেনে নিন।
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের যথাযথ স্বীকৃতি বা প্রশংসা মিলতে পারে। আপনি নতুন কোনও দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে। আয়ের পরিমাণ বৃদ্ধিরও স্পষ্ট ইঙ্গিত রয়েছে। নতুন চাকরির সুযোগও তৈরি হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও মুনাফা লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
সিংহ/LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচরটি স্বস্তিদায়ক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রের সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাবে। আপনার চাকরিতে পদোন্নতির বা উন্নতির সুযোগ রয়েছে। বেতন বৃদ্ধিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সময়ে ভাল মুনাফা অর্জন করতে পারেন।
ধনু/SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি প্রগতির বার্তা নিয়ে আসতে পারে। পদোন্নতির সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে সাফল্য লাভের যোগ রয়েছে। যারা সৃজনশীল কাজ এবং শিক্ষা সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক ও সুচিন্তিত প্রমাণিত হবে; এছাড়া গাড়ি বা যানবাহন কেনার মতো বড় কোনও কেনাকাটারও সম্ভাবনা রয়েছে।
সূর্যকে শক্তিশালী করার সহজ উপায়
প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময়, একটি তামার পাত্রে লাল ফুল অথবা সিঁদুর মিশ্রিত জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। জল অর্পণের সময় 'ওম সূর্যায় নমঃ' অথবা 'ওম ঘৃণি সূর্যায় নমঃ' মন্ত্রটি জপ করুন। রবিবার উপবাস রাখা অথবা সূর্যদেবের বিশেষ পুজো-আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ইতিবাচক শক্তি সঞ্চারের জন্য প্রতিদিন সকালে কিছুক্ষণ সূর্যের আলোতে বসে থাকুন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)