Advertisement

4 Lucky রাশি সাফল্যের চূড়োয় রবির তেজে, 17 September To 17 October পর্যন্ত Good Luck

এক মাস ধরে সূর্যদেবের কৃপায় ৪ রাশির জাতক ও জাতিকা। ১৭ অক্টোবর পর্যন্ত সুফল পাবেন। জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে।

সূর্যের রাশিফলসূর্যের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 7:54 PM IST
  • ১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর।
  • ১৭ অক্টোবর পর্যন্ত থাকবে শুভ ফল।

বিশ্বকর্মা পুজোর দিন, ১৭ সেপ্টেম্বর মহাগোচর হতে চলেছে সূর্যের। সিংহ রাশি থেকে কন্যায় প্রবেশ করবেন। কন্যা রাশি সূর্যের বন্ধু গ্রহের রাশি। আর সেই কারণেই এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রভাবে ৪টি রাশির জাতক ও জাতিকারা ১৭ অক্টোবর পর্যন্ত সুফল পাবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। পুরনো চুক্তি বা বিনিয়োগ থেকে ভাল লাভের যোগ। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির সৌভাগ্য আসছে। 

মেষ রাশি: কেরিয়ারে বড়সড় উন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও ধীরে ধীরে শেষ হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আগের তুলনায় স্বস্তি মিলতে পারে। আয়বৃদ্ধির সম্ভাবনা। 

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের গোচর শুভ হতে চলেছে। ফলে আত্মবিশ্বাস আগের তুলনায় অনেকটাই বাড়তে পারে। কেরিয়ার বা পরিবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা নজর কাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভ দেবে। চাকরি সংক্রান্ত পুরনো চেষ্টারও ভাল ফল মিলতে পারে। পাশাপাশি অর্থলাভের যোগও তৈরি হতে পারে।

সিংহ রাশি: সূর্য আপনার রাশির অধিপতি। তাই কন্যা রাশিতে গোচর আর্থিক দিক থেকে আপনার জন্য শুভ হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সুযোগ। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের ফল পেতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে। যা ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। এই সময় নিজের পরিকল্পনাগুলি সঠিকভাবে সাজিয়ে এগিয়ে চললে আপনার জন্য লাভজনক হবে।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য ফেরাবে সূর্য। এই গোচর আপনাকে দেবে পরিশ্রমের ফল। ব্যবসায় বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন চুক্তি থেকে লাভ করবেন। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগও আসতে পারে। সমাজে আপনার মান-সম্মান এবং প্রতিপত্তি বাড়তে পারে। প্রেমজীবনেও নতুন দিশা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement