Advertisement

Labh Drishti Yog 2026: ১৫ সেপ্টেম্বর সূর্য ও মঙ্গল ৬০ ডিগ্রিতে বানাচ্ছে লাভ দৃষ্টি যোগ, ৪ রাশির চাকরি ও ব্যবসায় উন্নতি

Surya Mangal Labh Drishti Yog 2026: ১৫ সেপ্টেম্বর ৬০ ডিগ্রি কোণে আসছে সূর্য ও মঙ্গল। যার ফলে তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ। এই যোগে চাকরিতে এগিয়ে যাবে ৪ রাশি। ব্যবসাতেও বিরাট লাভ হবে। আসুন বিশদে জেনে নেওয়া যাক।

লাভ দৃষ্টি যোগ ২০২৬লাভ দৃষ্টি যোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2026,
  • अपडेटेड 7:02 PM IST
  • ১৫ সেপ্টেম্বর ৬০ ডিগ্রি কোণে আসছে সূর্য ও মঙ্গল
  • তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ
  • এই যোগে চাকরিতে এগিয়ে যাবে ৪ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য হল আত্মার কারক। আর মঙ্গল হল শক্তি এবং সাহসের কারক। আর এই দুই গ্রহ ১৫ সেপ্টেম্বর রাত ১টা ১৭ মিনিটে একে অপরের ৬০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভ দৃষ্টি যোগ। এই যোগ কিছু দিন সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির বিরাট লাভ হবে। টাকার অভাব মিটে যাবে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। সেই সঙ্গে ভাগ্য সঙ্গ দেবে। 

তাই ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যারা লাভ দৃষ্টি যোগে দারুণ সময় কাটাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
এই রাশির জন্য সূর্য ও মঙ্গলের লাভ দৃষ্টি যোগ অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। এই যোগে বাড়বে লাভ। মান ও সম্মান বৃদ্ধি পাবে। টাকার অভাব থাকবে না। চাকরিতে বিরাট উন্নতি হবে। ব্যবসাও বড় হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে পরিবারের বড়সড় সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। শরীর থাকবে সুস্থ। 

কর্কট রাশি
এই রাশির জন্য অত্যন্ত গোল্ডেন টাইম নিয়ে আসবে লাভ দৃষ্টি যোগ। এই যোগে বড়সড় সমস্যা মিটে যাবে। চাকরিতে ঝামেলা শেষ হবে। বস পছন্দ করবেন। নতুন করে প্রোমোশন হতে পারে। এই যোগে ব্যবসা বাড়বে। বিরাট জায়গায় পৌঁছে যাবেন। বড় মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হবে। শুধু তাই নয়, এই সময় বড়সড় সমস্যার থেকেও মুক্তি পাবেন। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল যাবে। লাভ দৃষ্টি যোগে আচ্ছে দিন নিয়ে আসবে। ব্যবসায় প্রচুর লাভ হবে। অনেক বড় ডিল এবার পাকা হতে পারে। চাকরিতেও এই সময় প্রোমোশনের যোগ রয়েছে। আর্থিক স্থিতি ফিরবে। প্রচুর টাকা কামাবেন। এই যোগে জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। ঝামেলা থেকে মুক্তি পাবেন। 

বৃশ্চিক রাশি
সূর্য ও মঙ্গলের এই যোগে বিরাট লাভ হবে বৃশ্চিক রাশির। এই সময় স্যালারি বাড়বে। হুট করে টাকা পেয়ে যাবেন। ব্যবসাতেও আসবে সুসময়। মঙ্গল ও সূর্যের লাভ দৃষ্টি যোগে আত্মবিশ্বাস বাড়বে। সব কাজে এগিয়ে যাবেন। সমাজে পাবেন সম্মান। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

Read more!
Advertisement
Advertisement