Advertisement

Surya Mangal Yog 2026: ১৫ সেপ্টেম্বর সূর্য ও মঙ্গলের বিশেষ যোগ, ৪ রাশির ইনকাম বৃদ্ধি, মিলবে ভাগ্যের সঙ্গ

১৫ সেপ্টেম্বর সূর্য ও মঙ্গল একে অপরের বিশেষ স্থানে আসছে। যার ফলে তৈরি হচ্ছে বিশেষ যোগ। এই যোগে ইনকাম বাড়বে। ভাগ্য থাকবে পাশে। তাই ঝটপট বিশদে পড়ে নিন।

সূর্য ও মঙ্গলের যোগসূর্য ও মঙ্গলের যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 5:49 PM IST
  • ১৫ সেপ্টেম্বর সূর্য ও মঙ্গল একে অপরের বিশেষ স্থানে আসছে
  • যার ফলে তৈরি হচ্ছে বিশেষ যোগ
  • এই যোগে ইনকাম বাড়বে

জ্যোতিষ অনুযায়ী, সূর্য হল পিতা এবং আত্মার কারক। অন্যদিকে শক্তি এবং সাহসের কারক হল মঙ্গল। আর এই দুই গ্রহ ১৫ সেপ্টেম্বর রাত ১টা ১৭ মিনিটে একে অপরের ৬০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। আয় অনেকটাই বাড়বে। সাফল্য ধরা দেবে। ভাগ্য সঙ্গে থাকবে। মিটে যাবে অনেক সমস্যা।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য সূর্য ও মঙ্গলের এই যোগে সেরা সময় আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
এই রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে সূর্য ও মঙ্গলের এই যোগ। এই সময় ব্যবসা বড় হবে। আয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বেড়ে যাবে আত্মবিশ্বাস। সমাজে সম্মান বাড়বে। এই যোগে পরিবারে সুসময় থাকবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। মঙ্গলের যোগে শরীর থাকবে সুস্থ। মিটে যাবে বড় অসুস্থতা। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

কর্কট রাশি
এই রাশির জন্যও সূর্য এবং মঙ্গলের এই যোগ ভাল দিন বয়ে নিয়ে আসবে। সামাজিক স্তরে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারে সুখ আসবে। শান্তি থাকবে। এই সময় ব্যক্তিত্ব ঠিক থাকবে। কাজের জায়গায় শত্রুরা পিছিয়ে যাবে। ইনকাম বাড়বে। নতুন আয়ের রাস্তাও খুঁজে নিতে পারেন। এই সময় ব্যবসায় নয়া রণনীতি নিতে পারেন। প্ল্যানিং দারুণ কাজ করবে। উন্নতি হবে। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সূর্য ও মঙ্গলের যোগ ভাল পরিণাম নিয়ে আসবে। ব্যবসায় হবে বিরাট ডিল। সেই সঙ্গে চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। এছাড়া বাড়িতেও কোনও বড় দায়িত্ব পেতে পারেন। আর্থিক স্থিতি শুধরে যাবে। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাতে পারবেন। এছাড়া আয় নিয়ে এবার চিন্তা শেষ। প্রচুর ইনকাম হবে। বাড়বে টাকা। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। 

বৃশ্চিক রাশি
সূর্য ও মঙ্গলের বিশেষ যোগে বড় লাভ হবে বৃশ্চিক রাশির। এই সময় অভাব মিটে যাবে। কামানোর নতুন রাস্তা পাবেন। স্যালারি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। সেই সঙ্গে সন্তানও ভাল খবর দিতে পারে। শুধু তাই নয়, এই যোগে সমাজ জীবনে বিরাট উন্নতি হবে। ধন ও সম্পত্তি বাড়বে। তাই অহেতুক টেনশন করবেন না। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement