
জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ সূর্যের নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ আগস্ট সূর্য শুক্র শাসিত পূর্বফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য ও শুক্রের এই প্রভাব একাধিক রাশির জন্য কর্মজীবন, আর্থিক অবস্থা এবং প্রতিপত্তির ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে। কিন্তু ঠিক কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে? জেনে নেওয়া যাক।
মেষ রাশি
এই রাশির কর্মজীবন এবং ব্যবসায় ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেতে পারেন। ফলে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী হবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা আরও ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ গড়ে উঠতে পারে। এই সময় সামাজিক প্রভাব বাড়বে এবং লোকেরা আপনার কথা শুনবে। এছাড়াও একটি নতুন প্রকল্প বা উদ্যোগ শুরু করার জন্যও এটা ভালো সময়।
সিংহ রাশি
সূর্য সিংহ রাশির অধিপতি, তাই এই গোচর সিংহের জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এটি আপনার নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে আপনার মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বসদের কাছ থেকে সমর্থন লাভ করবেন। পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও কোনও বড় চুক্তি বা ডিল থেকে লাভবান হতে পারেন। আপনার সামাজিক অবস্থান শক্তিশালী হবে এবং লোকেরা আপনার কাজের প্রশংসা করবে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে। আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক বা পার্টনারশিপ থেকে লাভবান হতে পারেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। অসমাপ্ত কাজ সম্পন্ন হলে মানসিক সন্তুষ্টি লাভ হবে। যে কোনও বড় সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করে নিন।
ধনু রাশি
এই সময়ে ধনু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন কোনও সুযোগের খবর পেতে পারেন। যারা বিদেশে কাজ করেন, তাদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায়িক সম্প্রসারণ পরিকল্পনা সফল হতে পারে, যা আর্থিক লাভের নতুন পথ খুলে দেবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।
শুভ ফল বাড়ানোর সহজ উপায়
প্রতিদিন সকালে তামার পাত্রে সূর্যদেবকে জল (অর্ঘ্য) নিবেদন করুন।