Advertisement

Surya Nakshatra Gochar 2026: সূর্য এন্ট্রি নিচ্ছে আর্দ্রা নক্ষত্রে, উন্নতি হবে ৪ রাশির, টাকার সমস্যাও শেষ

ভারতীয় জ্যোতিষে সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নক্ষত্র পরিবর্তনের প্রভাব সব রাশির উপরই পড়ে। আর সূর্য ২২ জুন ২০২৬, সোমবার দুপুর ১২টা বেজে ৩১ মিনিটে নিজের নক্ষত্র বদল করতে চলেছে। এটি রাহুর আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আর এই নক্ষত্র গোচরে ৪ রাশির জীবনে বিরাট উন্নতি হবে। চাকরি এবং ব্যবসায় আসবে নতুন সুযোগ। পুরনো কাজ হয়ে যাবে।

সূর্য নক্ষত্র গোচরসূর্য নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 3:12 PM IST
  • ভারতীয় জ্যোতিষে সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • এর নক্ষত্র পরিবর্তনের প্রভাব সব রাশির উপরই পড়ে
  • সূর্য ২২ জুন ২০২৬, সোমবার দুপুর ১২টা বেজে ৩১ মিনিটে নিজের নক্ষত্র বদল করতে চলেছে

ভারতীয় জ্যোতিষে সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নক্ষত্র পরিবর্তনের প্রভাব সব রাশির উপরই পড়ে। আর সূর্য ২২ জুন ২০২৬, সোমবার দুপুর ১২টা বেজে ৩১ মিনিটে নিজের নক্ষত্র বদল করতে চলেছে। এটি রাহুর আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আর এই নক্ষত্র গোচরে ৪ রাশির জীবনে বিরাট উন্নতি হবে। চাকরি এবং ব্যবসায় আসবে নতুন সুযোগ। পুরনো কাজ হয়ে যাবে। টাকার সমস্যা হয়ে যাবে শেষ।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সূর্যের এই নক্ষত্র পরিবর্তনে কোন ৪ রাশির সেরা সময় কাটবে। আর সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই! 

সিংহ রাশি
সূর্যের আর্দ্রা নক্ষত্রে প্রবেশের জন্য ভাল সময় কাটবে সিংহ রাশির। আপনাদের সামনে উন্নতির নতুন রাস্তা খুলে যাবে। এই সময় আপনাদের আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বিনিয়োগে বাম্পার লাভ মিলবে। এই সুযোগে ভাল জায়গায় ইনভেস্ট করে দিন। পরে বাম্পার লাভ পাবেন। এছাড়া এই সময় বাড়তে পারে আত্মবিশ্বাস। ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। তাই অতিরিক্ত চিন্তা করবেন না। 

বৃশ্চিক রাশি
সূর্যের আর্দ্রা নক্ষত্রে প্রবেশের ফলে জীবনে বদল আসবে বৃশ্চিক রাশির। আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। স্ট্রেস কমবে। প্রচুর টাকা কামানোর সুযোগ পাবেন। সব জায়গায় সফল হবেন। পারিবারিক জীবন শুধরে যাবে। মন শান্ত হতে পারে। তাই ভাল সময় কাটানোর জন্য প্রস্তুত হন। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সূর্যের এই নক্ষত্র গোচরে সেরা সময় সময় কাটাবেন। আপনাদের উন্নতি এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যবসা এবং চাকরিতে এগিয়ে যাবেন। হাতের সামনে থাকবে প্রচুর সুযোগ। এছাড়া এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে। টাকার সমস্যা মিটে যাবে। 

কুম্ভ রাশি
সূর্যের এই নক্ষত্র গোচর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যও চমকাবে। আপনাদের ধনসম্পত্তি বাড়বে। কেরিয়ারে হুট করে লাফ দিতে পারবেন। সমাজে প্রতিষ্ঠা পাবেন। সম্মান মিলবে। পুরনো চেষ্টায় এবার ফল মিলবে। সঠিক চিন্তাভাবনার মাধ্যমে জীবনে এগিয়ে যাবেন। তাই এখন থেকেই গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement