
জ্যোতিষশাস্ত্রে সূর্যের নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। গ্রহরাজ সূর্য শীঘ্রই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই গোচর নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য সুদিন বয়ে আনবে। এই সময়ে কর্মজীবনে উন্নতি এবং আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
কৃত্তিকা নক্ষত্রে সূর্যের গোচার: সময় ও তারিখ
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, সূর্য ১১ মে দুপুর ১টা ৪৭ মিনিটে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য ২৫ মে ভোর ৪টে ৫১ মিনিট পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। কৃত্তিকা সূর্যের নিজস্ব নক্ষত্র তাই এর প্রভাব অত্যন্ত শক্তিশালী হবে।
এই পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকদের ভাগ্য প্রসন্ন হবে?
কর্কট রাশি: এই সময়টি কর্কট রাশির জাতকদের জন্য আশীর্বাদস্বরূপ প্রমাণিত হবে। আত্মবিশ্বাস উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে এবং নতুন দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতকরা। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কিছু সুসংবাদ পেতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি: কর্মজীবন সাফল্যের শিখরে পৌঁছবে এই রাশির জাতকদের। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য নিজেই। কৃত্তিকা নক্ষত্রে সূর্যের প্রবেশ এই রাশির জাতকদের জন্য কর্মজীবনে নতুন পথ উন্মোচন করবে। যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করে থাকেন, তবে ইচ্ছেপূরণ হতে পারে। ব্যবসায়ীর একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করতে পারেন। যা তাঁদের আর্থিক অবস্থাকে উল্লেখযোগ্য ভাবে শক্তিশালী করবে।
বৃশ্চিক রাশি: আর্থিক লাভের সম্ভাবনা প্রবল এই রাশির জাতকদের। এই গ্রহের অবস্থান বৃশ্চিক রাশির জাতরদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সাফল্য বয়ে আনবে। বিনিয়োগের জন্য একটি ভাল সময়। পুরনো বিনিয়োগ থেকে একটি ভাল মুনফা আসতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে কোনও বিবাদের সমাধান হতে পারে। যার ফলে আর্থিক লাভ হবে। সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। যার ফলে সবচেয়ে কঠিন কাজগুলিও সহজে সম্পন্ন হবে।
মীন রাশি: ভাগ্য এই রাশির জাতকদের পক্ষে থাকবে। এই সৌর পরিবর্তন মীন রাশির জন্য আশীর্বাদস্বরূপ হবে। আটকে থাকা কাজ গতি পাবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে। পরিবারে শান্তি ও সুখ বিরাজ করবে। বাবা বা শিক্ষকের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতকরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় কর্মজীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন এই রাশির জাতকরা।