
২০ নভেম্বর, ২০২৬, শুক্রবার সূর্য নক্ষত্র পরিবর্তন করবে। এই দিন সূর্য প্রবেশ করবে শনির দ্বারা শাসিত অনুরাধা নক্ষত্রে। এই রাশিতে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত থাকবে সূর্য। তাতেই দারুণ সময় কাটবে ৪ রাশির। সূর্যের এই নক্ষত্র পরিবর্তনে ধন-সম্পদ বাড়বে। সেই সঙ্গে জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়া কর্মজীবনে উন্নতিও নিশ্চিত। ভাগ্য সঙ্গ দেবে। সব কাজে আসবে পজিটিভিটি। তাই আর সময় নষ্ট নয়, কোন ৪ রাশি সূর্য গোচরে ভাল কাটাবে, সেটা জেনে নিন।
মেষ রাশি
অনুরাধা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছেন সূর্য। তাতে অত্যন্ত শুভ সময় কাটবে মেষ রাশির। এই রাশির জাতক ও জাতিকারা জীবনে উন্নতির চরম সীমায় পৌঁছে যাবেন। টাকা নিয়ে যা যা সমস্যা ছিল, সেটা মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে প্রচুর অর্থ। এছাড়া কাজের জায়গায় উন্নতি রয়েছে পাকা। নতুন কাজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়টা ব্যবসায়ীদের জন্যও খুবই ভাল সময় আসতে পারে। তাই দুশ্চিন্তা করবেন না। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
এই রাশির জন্যও খুবই ভাল সময় নিয়ে আসবে অনুরাধা নক্ষত্রে সূর্যে গোচর। কাজের জায়গায় অনেক জটিলতা থেকে মুক্তি পাবেন। অফিসে পলিটিক্স থেকে নিজেকে বাঁচাতে পারবেন। শুধু তাই নয়, মনের দিক থেকেও ভাল থাকবেন। কেটে যাবে ডিপ্রেশন। বরং মনোবল কয়েকগুণ বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া এই সময় লাভ বাড়বে ব্যবসায়। নতুন কিছু জায়গায় বিনিয়োগও করে ফেলতে পারেন। তাই দুশ্চিন্তা করবেন না।
কন্যা রাশি
সূর্য নক্ষত্র পরিবর্তন করছে। যার ফলে কন্যা রাশির জাতক ও জাতিকারাও চরম উন্নতি করে ফেলবেন। একাধিক সমস্যা থেকে মিলবে মুক্তি। জীবনে জটিলতা কমবে। পরিবারে আসবে সুখ। নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে পারবেন। শুধু তাই নয়, এই সময় একাধিক অফার লেটার পেতে পারেন। এছাড়া মাইনে বাড়ার সম্ভাবনাও প্রবল। তাই টাকা নিয়ে দুশ্চিন্তা করবেন না। বরং সেরার সেরা সময় কাটানোর জন্য এবার তৈরি হন।
ধনু রাশি
চাকরিজীবীদের জন্য এবার সোনায় সোহাগা। নতুন কোনও অফার পেতে পারেন। সেখানে মাইনে পেতে পারেন অনেকটাই বেশি। তাই একবার সেই অফার নিয়ে ভেবে দেখতে পারেন।
এছাড়া ব্যবসাতেও সুসময় আসবে। ভাগ্য একবারে চমকে উঠবে। শুধু তাই নয়, ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।